বিনোদন

বিরল রোগে আক্রান্ত সেলেনা, বদলে গেছে চেহারা!

সেলেনার ছবি, বদলে গেছে চেহারা, বিরল রোগে আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরল রোগে আক্রান্ত সেলেনার ছবি, তার চেহারা পরিবর্তিত, খবরের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্লাস্টিক সার্জারির মাধ্যমে চেহারা বদলে ফেলেছেন হলিউড তারকা সেলেনা গোমেজ, সম্প্রতি এমন গুঞ্জন চলছে পুরো হলিউড জুড়ে। এ নিয়ে কটু কথাও শুনতে হচ্ছে গায়িকা ও অভিনেত্রী এই তারকাকে। তবে সেলেনা বলছেন অন্য কথা।

লুপাস নামের বিরল রোগে আক্রান্ত গায়িকা। জানিয়েছেন সার্জারি না, ওই রোগের প্রভাবে পাল্টে গেছে তার চেহারা!

২০২৩ সালে একটি ভিডিও তৈরি করেছিলেন কন্টেন্ট ক্রিয়েটর মারিসা। ওই ভিডিও থেকেই প্রথম নজরে আসে সেলেনার চেহারা পাল্টে যাওয়ার বিষয়টি। যা দেখে অনেকে বলা শুরু করেন সার্জারি করেছেন সেলেনা।

তবে বিষয়টি নিয়ে তখন মারিসা জানিয়েছিলেন, লুপাস রোগের কারণে সেলেনার শারীরিক পরিবর্তন হয়ে থাকতে পারে। এদিকে নেটিজেনদের বিদ্রুপমুলক কথাবার্তায় বেশ রাগান্বিত সেলেনা। সম্প্রতি ভিডিওটি শেয়ার করে ক্ষুব্ধ গায়িকা লিখেছেন, ‘সত্যি বলতে, আমি এসব ঘৃণা করি। ফ্লেয়ারআপের কারণে স্ট্রাইপ করেছিলাম। বোটক্সও করেছি। এতোটুকুই। এবার আমাকে একা থাকতে দিন।’

সেলেনা ক্ষোভ প্রকাশ করতেই একটি পোস্ট দেন মারিসা। সেখানে ক্ষমা চেয়ে লেখেন, ‘আপনি যখন কিশোরী ছিলেন বা ২০ বছর বয়স, তখন আপনি দেখতে কেমন ছিলেন তা আমাদেরকে ব্যাখা করার জন্য আপনি কারও কাছে দায়বদ্ধ নন।’ সেই পোস্টের জবাবে সেলেনা লেখেন, ‘আমি আপনাকে ভালোবাসি। আসলে আপনার কারণে নয়, এমনিতেই মাঝেমাঝে এসব দেখে কষ্ট পাই।’

বিষয়:সেলেনা গোমেজ হলিউড হলিউড অভিনেত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…