চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজা দখলের অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা দখলের অনুমোদন দেয়. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় যুদ্ধ শেষ করার জন্য পাঁচটি নীতি গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে হামাসকে নিরস্ত্রীকরণ, জীবিত এবং মৃত জিম্মিদের ফিরিয়ে আনা, গাজার নিরস্ত্রীকরণ, ছিটমহলে ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং গাজায় একটি বিকল্প বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা।

শুক্রবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়, হামাসকে পরাজিত করার জন্য প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুমোদন করেছে নিরাপত্তা মন্ত্রিসভা।

Banglabid

মন্ত্রিসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যরা বিশ্বাস করেন, নিরাপত্তা মন্ত্রিসভায় জমা দেওয়া বিকল্প পরিকল্পনা হামাসের পরাজয় বা ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা নিশ্চিত করবে না বলে জানানো হয় বিবৃতিতে।

তবে কোন বিকল্প পরিকল্পনার কথা বলা হচ্ছে বা কারা এটি জমা দিয়েছে তা স্পষ্ট করা হয়নি বিবৃতিতে।

নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল গাজা শাসন করতে চায় না। আমরা আরব বাহিনীর হাতে গাজাকে হস্তান্তর করতে চাই যারা আমাদের হুমকি দিবে না এবং গাজাবাসীদের একটি ভালো জীবন দিবে। অবশ্যই তা হামাস নয়।

Reneta

গাজায় মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বৃদ্ধি এবং ইসরায়েলি জনগনের যুদ্ধের বিরোধিতা সত্ত্বেও নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহর দখলের জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, গাজা শহর দখলের জন্য তারা প্রস্তুতি নেবে এবং যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক জনগণের জন্য মানবিক সহায়তার ব্যবস্থা নিশ্চিত করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজানিরাপত্তা মন্ত্রিসভানেতানিয়াহু
শেয়ারTweetPin

সর্বশেষ

ডারউইনে শান্ত-মিরাজদের রূপকথা, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

পাহাড়ি সড়কে মুহূর্তেই নিভে গেল ৪ প্রাণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT