ফুটবল

ক্ষমা চাইলেন স্কটল্যান্ড অধিনায়ক

স্কটল্যান্ড অধিনায়ক ফুটবল খেলোয়াড়, ক্যাপ পরা, মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কটল্যান্ডের ফুটবল অধিনায়ক ক্যাপ পরা, মাঠে দাঁড়িয়ে আছেন, অন্য খেলোয়াড় পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সমীকরণ ছিল হাঙ্গেরির বিপক্ষে ড্র করলেও শেষ ষোলোয় পা রাখতে পারবে স্কটল্যান্ড। ঘটনাবহুল ম্যাচের ১০০ মিনিটে গোল হজম করে বসে স্কটল্যান্ড। এতে ইউরো ২০২৪ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের। এমন দুঃসহ ম্যাচ খেলার পর জাতির কাছে ক্ষমা চেয়েছেন স্কটিশ অধিনায়ক অ্যান্ডি রবার্টসন।

ইপিএলে লিভারপুলে খেলা রবার্টসন বলেছেন, ‘এই দুঃসহ স্মৃতি ভুলে যেতে সময় লাগবে। রাতটি বিধ্বংসী। এটা কোনো সহজ বিষয় ছিল না, ছেলেদের মাথা একেবারেই নষ্ট হয়ে গেছে। তাদের নির্ভরতা ছিল আমাদের উপর এবং সবাই আশা করছিল ধীরে ধীরে পরবর্তীর দিকে যাচ্ছি, যা অবশ্যই ঘটবে।’

‘দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ পুরো দেশ পেছন থেকে আমাদের সমর্থন করেছে এবং আমরা জানি কতটা রোমাঞ্চবোধ তারা করছিল। আপনাদের আশাহত করার জন্য দুঃখিত।’

স্কটল্যান্ড ইউরোতে গ্রুপ ‘এ’তে খেলেছে। তিন ম্যাচে রবার্টসনের দল একটি ড্র করে এক পয়েন্ট আদায় করেছে। গ্রুপের শীর্ষে সাত পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে গেছে জার্মানি। পাঁচ পয়েন্ট পেয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে সুইজারল্যান্ডও।

বিষয়:ইউরো-২০২৪ জার্মানি রবার্টসন সুইজারল্যান্ড স্কটল্যান্ড হাঙ্গেরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…