আন্তর্জাতিক

অষ্টম মহাদেশের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

বিজ্ঞানীদের নতুন মহাদেশের সন্ধান, মানচিত্রে অদেখা এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজ্ঞানীরা অষ্টম মহাদেশের সন্ধান পেয়েছেন, যা মানচিত্রে নতুন যুক্ত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রায় ৩৭৫ বছর পর ভূ-বিজ্ঞানীরা পানির নিচে লুকিয়ে থাকা একটি মহাদেশ আবিষ্কার করেছেন। গবেষকরা সমুদ্রের তলদেশ থেকে উদ্ধারকৃত ড্রেজড রক নমুনা থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে এটি খুঁজে পেয়েছেন।

ভূতাত্ত্বিক এবং সিসমোলজিস্টদের একটি দল জিল্যান্ডিয়া নামের এই মহাদেশটির একটি মানচিত্রও তৈরি করেছেন।

এনডিটিভি জানিয়েছে, জিল্যান্ডিয়া ১ দশমিক ৮৯ মিলিয়ন বর্গ মাইল আয়তনের একটি বিশাল মহাদেশ যা মাদাগাস্কারের থেকে প্রায় ছয় গুণ বড়। অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব দিকের দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত মহাদেশটি।

বিজ্ঞানীদের দল জানিয়েছেন, পৃথিবীতে আসলে ৮টি মহাদেশ রয়েছে। সর্বশেষ আবিষ্কার হওয়া এই মহাদেশটি বিশ্বের সবচেয়ে ছোট এবং সবচেয়ে কম বয়সী।

নতুন মহাদেশটির প্রায় ৯৪ শতাংশই পানির নিচে। এখানে নিউজিল্যান্ডের মতো কয়েকটি দ্বীপ রয়েছে। নিউজিল্যান্ড ক্রাউন রিসার্চ ইনস্টিটিউটের একজন ভূতাত্ত্বিক অ্যান্ডি টুলোচ বলেছেন, এটি একটি উদাহরণ যে কীভাবে খুব সুস্পষ্ট কিছু খুঁজে পেতে কিছুটা সময় নিতে পারে।

বিজ্ঞানীরা বলেছেন, জিল্যান্ডিয়া খুঁজে পাওয়া খুবই কঠিন ছিল। বিজ্ঞানীরা এখন সমুদ্রের তলদেশ থেকে আনা পাথর এবং পলির নমুনার ওপর অধ্যয়ন করছেন।

তারা বলছেন, জিল্যান্ডিয়া প্রায় ৫৫ কোটি বছর আগে গন্ডোয়ানা নামের একটি বৃহৎ মহাদেশের অংশ ছিল। গন্ডোয়ানা থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এটি পানির নিচে তলিয়ে যায়।

বিষয়:বিজ্ঞানী মহাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…