চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ফিয়েস্টা শুরু

এস আই সুমন এস আই সুমন
১:৩৫ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৩
তথ্যপ্রযুক্তি, রাজশাহী, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দু’দিনব্যাপী জাতীয় সায়েন্স ফিয়েস্টা শুরু হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) বেলুন-ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।

উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য বলেন, আমাদের ছেলে-মেয়েরা অনেকেই বিজ্ঞানবিমুখ হয়ে গেছে। আমরা যদি এগিয়ে যেতে চাই বা আধুনিক উন্নত সমাজ বিনির্মাণ করতে চাই, তাহলে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাব শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক কারার জন্য কাজ করে যাচ্ছে। সে আঙ্গিকে আজকে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের অনুভবকে ছড়িয়ে দেওয়ার এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাব এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যৌথ উদ্যোগে সপ্তমবারের মতো এ উৎসবের আয়োজন করে। এবারের প্রজেক্ট শো প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৩৪ দল। এতে প্রদর্শন করা হয় ক্ষুদে বিজ্ঞানীদের নব উদ্ভাবন।

ফিয়েস্টার প্রথম দিনের আয়োজনে থাকছে উদ্বোধনী পর্ব, সায়েন্স অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট শো কমপিটিশন, ওয়াল ম্যাগাজিন (দেয়ালিকা), সায়েন্টিফিক স্পিচ কম্পিটিশন, কেইস সলভিং কম্পিটিশন।

সায়েন্স ক্লাবের সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরায়ন আমানা গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল করিম, ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা অধ্যাপক ড. তারিকুল হাসান প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের এই ক্লাবটি ২০১৫ সালে যাত্রা শুরুর পর থেকে বিজ্ঞান প্রচারের লক্ষ্যে বিভিন্ন বিষয়ভিত্তিক অলিম্পিয়াড, বিজ্ঞান ক্যাম্প, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন দিবস পালন, কুইজ, সেমিনার, কনফারেন্স, স্কুল সায়েন্স শো, বৃক্ষরোপণ, সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়সায়েন্স ফিয়েস্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT