চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেষ হলো বিজ্ঞান মেলা

এস আই সুমনএস আই সুমন
৮:৪৮ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২৩
তথ্যপ্রযুক্তি, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ৭তম জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব দুই দিনব্যাপী এই বিজ্ঞান মেলার আয়োজন করেছিল।

এবারের মেলায় রাজশাহীসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। গতকাল বুধবার শুরু হওয়া এ মেলার উদ্বোধন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম।

বিজ্ঞান মেলায় প্রথম দিনে প্রজেক্ট শো কম্পিটিশন, ওয়াল ম্যাগাজিন, সাইন্স অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, কেস সলভিং, সাইন্টিফিক স্পিচ, স্কাই অবজারভেশন, তিন মিনিট থিসিস প্রেজেন্টেশন ইভেন্ট অনুষ্ঠিত হয়। মেলার দ্বিতীয় দিনেও প্রজেক্ট শো কম্পিটিশন চলে। এছাড়াও রুবিকস কিউব কম্পিটিশন, সায়েন্টিফিক পেইন্টিং, রুবিক্স কিউব ও ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এবারের প্রজেক্ট শো প্রতিযোগিতায় অংশ নেয় ৪০ দল। মেলায় ৩০টি ওয়াল ম্যাগাজিন প্রদর্শিত হয়। এছাড়াও উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সায়েন্স শো প্রদর্শন করা হয়।

আজ বিকেল ৪টায় পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় এবারের বিজ্ঞান মেলা। সমাপনী অনুষ্ঠানে ৬১ জন বিজয়ীকে ক্রেস্ট, সার্টিফিকেট, টি-শার্ট, স্পেশাল গিফট ব্যাগ এবং দলীয় সেগমেন্টের বিজয়ীদের প্রাইজ মানি দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে রাবি সায়েন্স ক্লাবের সভাপতি মো. আব্দুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর বিধান চন্দ্র দাস এবং বিসিএসআইআর ল্যাবরেটরিস রাজশাহী এর পরিচালক ড. মো. সেলিম খান।

Reneta

এছাড়া ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা প্রফেসর ড. তারিকুল হাসানসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবিরাবিতে বিজ্ঞান মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬

”দুর্যোগে সর্তকবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে”

জুন ১১, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT