নোয়াখালীর সোনাইমুড়ি থানার হাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের সংবর্ধনা ও জিপিএ-৫ প্রাপ্তদের বৃত্তি দিয়েছে থানার হাট হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন এর সভাপতি ডা. মো. লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির আহম্মদ স্বপনের সঞ্চালনায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৯৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা, সার্টিফিকেট ও নগদ অর্থ এবং স্কুলের বেঞ্চ ক্রয়ের জন্য নগদ ১ লাখ ৬২ হাজার পাঁচ শত টাকা দেন থানার হাট স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশে ডা. মো. লোকমান হোসেন বলেন, ‘আমরা ২০২২ সাল থেকে এ কার্যক্রম পরিচালনা করে আসছি। আজ তোমরা যারা জিপিএ-৫ অর্জন করেছো, তোমরা দেশের ভবিষ্যৎ আলোকবর্তিকা। এই সাফল্যই তোমাদের স্বপ্নপূরণের প্রথম ধাপ। সততা, নিষ্ঠা ও পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে গেলে জীবনে আরও বড় সাফল্য অর্জন সম্ভব।’
প্রধান অতিথি থানার হাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মো. আবুল হোসেন বক্তব্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমের প্রশংসা করেন। এবং বিদ্যালয়ের পক্ষ থেকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. লোকমান হোসেনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, মো. শাহজাহান সাজু, ১ নং জয়াগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম মহিম, থানার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম।
এসময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইকবাল আহমেদ, অভিভাবক প্রতিনিধি মো. তাহের আলী, থানার হাট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. হুমায়ূন কবির, ছালেহ আহমেদ, যুগ্ম সম্পাদক বেলায়েত সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক মহিন উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক, আনোয়ার হোসেন, কার্যকরী সদস্য বাহারুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন আমির হোসেন মাসুম, মোহাম্মদ আল মামুন, জিয়াউল হক, হারুন অর রশিদ, মো. জসিম উদ্দিন ইশতিয়াক আহমেদ, বেলাল হোসেন, ডা. নাসির প্রমুখ।







