বিনোদন

সাজ্জাদের লেন্সে কানের অন্তর্জগৎ

একজন ব্যক্তি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন, পেছনে বিভিন্ন মানুষ ও স্থান দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন, পেছনে বিভিন্ন মানুষ ও স্থান দেখা যাচ্ছে, যা কানের অন্তর্জগৎ বিষয়ক ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কান চলচ্চিত্র উৎসব, ২০২৫। ফ্রান্সের ঐতিহাসিক শহর কানে আয়োজন গেল মে মাসে হয়ে গেলো বিশ্বের সবচেয়ে গ্ল্যামারাস ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের। লালগালিচায় একে একে হেঁটেছেন বিশ্বখ্যাত তারকারা—কেউ অস্কারজয়ী, কেউ বলিউড কিংবদন্তী, কেউ আবার ফ্যাশনের আইকন।

সেইসব চোখধাঁধানো মুহূর্তে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন একজন তরুণ চিত্রসাংবাদিক—সাজ্জাদ হোসেন।

একত্রে পাঁচজন মানুষ সমুদ্রের পাড়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ বাংলাদেশের প্রথম অনলাইন ফটোসাংবাদিক হিসেবে কান উৎসব কাভার করেছেন তিনি। তার ক্যামেরায় ধরা পড়েছে সেইসব মুহূর্ত, যা কেবলই তারকা বা সিনেমা নয়—বরং সময়, ইতিহাস ও সৌন্দর্যের সেরা সংমিশ্রণ।

তারকাদের মুখোমুখি: লেন্সের সামনে বিশ্ব

সাজ্জাদের তোলা ছবিতে যে তারকারা উঠে এসেছেন, তাদের মধ্যে রয়েছেন—নাটালি পোর্টম্যান — অস্কারজয়ী এই অভিনেত্রী এবারের কানে ছিলেন ‘Arco’ ও ‘Fountain of Youth’ চলচ্চিত্র ঘিরে ব্যস্ত। লালগালিচায় তার উপস্থিতি ছিল মন্ত্রমুগ্ধ করার মতো, যা অসাধারণভাবে ক্যামেরায় ধরেছেন সাজ্জাদ।

অ্যাঞ্জেলিনা জোলি বিমানবন্দরে হাসিমুখে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ টম ক্রুজ — হলিউড অ্যাকশন লিজেন্ড, যিনি একঝলক উপস্থিত হয়েই আলোড়ন তুলেছেন। কানের সিকিউরড জোনে তার স্নিগ্ধ হাসি আর স্বাক্ষর ভঙ্গিমা ধরা পড়ে সাজ্জাদের লেন্সে।

ক্রিস্টিনা স্টুয়ার্ট— আন্তর্জাতিক অভিনেত্রী ও প্রযোজক, যিনি এবার কানে এসেছেন একাধিক প্রজেক্ট নিয়ে এবং নিজের নির্মিত প্রথম ফিচার ফিল্ম নিয়ে। সাজ্জাদের তোলা ছবিতে উঠে এসেছে তার রেড-কার্পেট গ্ল্যামার আর আত্মবিশ্বাসী উপস্থিতি।

একজন নারী সুন্দর পোশাক পরিহিত, আলোচনায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ বোমান ইরানি ও অনুপম খের — বলিউডের এই দুই মহারথীকে পাওয়া গেছে উৎসবের বিভিন্ন সেশন ও ফিল্ম প্রিমিয়ার ঘিরে। তাদের প্রাণবন্ত মুহূর্ত ও আন্তরিক হাসির মুহূর্তগুলো নিখুঁতভাবে ক্যামেরায় বন্দি করেছেন সাজ্জাদ।

বাংলাদেশের প্রতিনিধিত্ব, আন্তর্জাতিক মানে
বাংলাদেশ থেকে কানে সরাসরি ছবি তুলে তা আন্তর্জাতিক ও জাতীয় গণমাধ্যমে প্রকাশ করা অত্যন্ত বিরল ঘটনা। সাজ্জাদ হোসেনের তোলা প্রতিটি ছবি—পাঠকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। শুধু ছবি নয়, এগুলোর মধ্য দিয়ে ফুটে উঠেছে কানের অন্তর্জগৎ, যা সাধারণত দর্শকদের চোখের আড়ালেই থাকে।

একজন পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকের বৈশ্বিক অর্জন
সাজ্জাদ হোসেন ২০২১ সালে বাংলাদেশ প্রেস কাউন্সিল অ্যাওয়ার্ড অর্জন করেন, যা দেশের ইতিহাসে প্রথম কোনো অনলাইন ফটোসাংবাদিক হিসেবে প্রাপ্ত সম্মান। এবার কান কাভার করে তিনি শুধু নিজের নয়, বরং বাংলাদেশের চিত্রসাংবাদিকতার ইতিহাসেও এক নতুন অধ্যায় যোগ করলেন।

অভিনেত্রী জোন্সের সঙ্গে দুই নারী সহকারি, একটি আর্ট গ্যালারিতে. Channel i News - চ্যানেল আই নিউজ “ছবিগুলো শুধু তারকাদের নয়, বরং সময়ের দলিল”— এমনটাই মনে করেন সাজ্জাদ হোসেন। তিনি বলেন, “আমি চেষ্টা করি ছবির ভেতর দিয়ে একটি সময়কে বাঁচিয়ে রাখতে। উৎসবের ঝলক নয়, বরং সেই ঝলকের আড়ালে থাকা আবেগ ও মুহূর্তগুলোই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।”

তার তোলা ছবিগুলোর দিকে তাকালে বোঝা যায়—সেটি শুধু কানের নয়, বরং একজন বাংলাদেশির চোখে বিশ্ব দেখার গল্পও বটে।

ছবি সংগ্রহ: সাজ্জাদ হোসেন

বিষয়:কান ফিল্ম ফেস্টিভ্যাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…