চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে ‘মুজিব’ ও শুভর প্রশংসায় নাসিরুদ্দিন শাহ্‌

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ১৮, মে ২০২৪
বিনোদন
A A
নাসিরুদ্দিন শাহের সঙ্গে তিনজন ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছর ‘মুজিব’ এর ভারতীয় প্রিমিয়ারে নাসির উদ্দিন শাহ ও শ্যাম বেনেগালের সাথে শুভ

ভূমধ্যসাগরের তীরে চলছে পৃথিবীর অন্যতম প্রাচীন ‘কান চলচ্চিত্র উৎসব’ এর ৭৭তম আসর। সেখানে দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার হাজির হয়েছেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দিন শাহ্‌!

উৎসবের চতুর্থ দিনে শ্যাম বেনেগাল পরিচালিত নাসিরুদ্দিন শাহ্‌ অভিনীত ‘মন্থন’ সিনেমাটি প্রদর্শিত হয় ‘কান ক্লাসিকে’। চারযুগ আগে এ সিনেমায় অভিনয় করেছিলেন নাসিরুউদ্দিন। সেটি ছিল তার অভিনীত দ্বিতীয় সিনেমা। গুজরাটের দুগ্ধখামারীদের ওপর কর্পোরেট আগ্রাসন ঘিরে বর্ষীয়ান নির্মাতা শ্যাম বেনেগালের ধ্রুপদি এই সিনেমাকে সম্মান জানিয়ে এই বিভাগে ঠাঁই দিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

কান উৎসবে যোগ দিয়ে নাসিরুদ্দিন শাহ্ বাংলাদেশের গণমাধ্যম প্রতিনিধিদের সাথে কথা বলেছেন। এরমধ্যে একান্তে কথা বলেন পার্থ সঞ্জয়ের সাথে। তাকে করা এক মন্তব্যে তিনি প্রশংসা করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর। মূলত শুভ অভিনীত ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় তার অভিনয়ে মুগ্ধতার কথা জানিয়েছেন নাসিরুদ্দিন

Banglabid

নাসিরুদ্দিন শাহ্‌ বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক আমি দেখেছি। খুবই ভালো ছবি। দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, শ্যাম বেনেগালের এ সিনেমাটি ব্যাপকভাবে প্রদর্শিত হয়নি। কিন্তু আমি মনে করি, মূল চরিত্রে যিনি (আরিফিন শুভ) অভিনয় করেছেন তিনি দারুণ করেছেন। আমি ছবিটি উপভোগ করেছি। সিনেমাটি দারুণ ইনফরমেটিভ, ইন্টারেস্টিং এবং নাটকীয়।’

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা গেল বছরের ১৩ অক্টোবর দেশেজুড়ে মুক্তি পেয়েছে। মুক্তির পর সিনেমাটি সর্বমহলের দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়ায়, প্রদর্শিত হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭৭তম কান চলচ্চিত্র উৎসবআরিফিন শুভকান ফিল্ম ফেস্টিভ্যালনাসিরউদ্দিন শাহলিড বিনোদনশ্যাম বেনেগাল
শেয়ারTweetPin

সর্বশেষ

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬

আব্দুল্লাহর ৬ রানের আক্ষেপ, পাভেজের ৫ উইকেট, জয় বাংলাদেশের

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT