চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার পর্দা উঠবে তারকাখচিত কান উৎসবের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ১৬, মে ২০২৩
বিনোদন
A A

মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় পর্দা উঠতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরের। ফ্রান্সের ফ্রেঞ্চ রিভেরার রিসোর্ট শহর কানে শুরু হচ্ছে এই তারকাখচিত চলচ্চিত্র উৎসবের আসর।

আগামী ১৬ মে কান উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে হলিউড সুপারস্টার জনি ডেপ অভিনীত ‘জিন দ্যু বারি’। প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিপক্ষে মানহানি মামলার আইনি লড়াইয়ে জয়ের পর এটাই হতে যাচ্ছে ৫৯ বছর বয়সী এই অভিনেতার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি।

‘জিন দ্যু বারি’ সিনেমায় ফরাসি সম্রাট পঞ্চদশ লুই হয়ে আসছেন জনি ডেপ। রাজা লুইয়ের সর্বশেষ উপপত্নী জিন দ্যু বারিকে ঘিরে সিনেমার গল্প সাজিয়েছেন পরিচালক মাইওয়েন। সাধারণ নারী থেকে জিন দ্যু বারি কীভাবে ফরাসি রাজতন্ত্রের অংশ হয়ে ওঠেন, সেই গল্প দেখানো হবে ছবিতে।

এবছর কান চলচ্চিত্র উৎসবের সম্মানসূচক স্বর্ণপাম পাচ্ছেন দুইবারের অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাস। বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে কানের উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরষ্কার গ্রহণ করবেন তিনি। মাইকেল ডগলাসই কান উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন।

এবারের আসরে মূল প্রতিযোগিতা শাখায় রয়েছে ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এই তালিকায় এবার স্থান পেয়েছে সাত নারী পরিচালকের কাজ। স্বর্ণপাম প্রতিযোগিতায় যে ১৯টি চলচ্চিত্র স্থান পেয়েছে সেগুলো হলো, ক্লাব জিরো (জেসিকা হাউসনার), দ্য জোন অব ইন্টারেস্ট (জোনাথন গ্লেজার), ফলেন লিভস (আকি কাউরিসমাকি), ফোর ডটার্স (কাউথার বেন হানিয়া), অ্যাস্টেরয়েড সিটি (ওয়েস অ্যান্ডারসন), অ্যানাটমি অফ অ্যা ফল (জাস্টিন ট্রিয়েট), মনস্টার (হিরোকাজু কোর-এডা), সল ডেল’আভেনিয়ার (নান্নি মরেট্টি), লা চিমেরা (এলিস রোওয়াকের), লাস্ট সামার (ক্যাথেরিন ব্রেইল্লাত), দ্য পট আউ ফেউ (ট্রান আন হুং), অ্যাবাউট ড্রাই গ্রাসেস (নুরি বিলগে চেইলান), মে/ডিসেম্বর (টড হেইন্স), রাপিটো (মার্কো বেলোচ্চিও), ফায়ারব্র্যান্ড (করিম আইনুজ), দ্য ওল্ড ওক (কেন লোচ), বানেল এট আদমা (রামাতা-তৈলায়ে সি), পারফেক্ট ডেইজ (উইম ওয়েন্ডারস) এবং সাংহাই ইয়থ (ওয়াং বিং)। এই ছবিগুলোর মধ্য থেকে একটি সিনেমা পাবে স্বর্ণপাম। সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হবে স্বর্ণপাম বিজয়ীর নাম।

এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন দুইবার স্বর্ণপাম জয়ী সুইডিশ নির্মাতা রুবেন অস্টলান্ড। তার নেতৃত্বে বিচারক হিসেবে আছেন ব্রি লারসন, পল ড্যানো, মরিয়ম টুজানি, দনি মিনোশে, রুঙ্গানো নিয়োনি, আতিক রহিমি, দামিয়ান সিফ্রন এবং জুলিয়া দুকুরনো।

Reneta

প্রতিযোগিতা বিভাগে বাইরেও এবার কান মাতাবে তারকাবহুল বেশ কিছু সিনেমা। এবারের আসরে দেখানো হবে ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি (জেমস ম্যানগোল্ড), কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন (মার্টিন স্করসিস), অকুপাইড সিটি (স্টিভ ম্যাকুইন), দ্য আইডল (স্যাম লেভিনসন), কবওয়েব (কিম জি-উন), কেনেডি (অনুরাগ কাশ্যপ), কুবি (তাকেশি কিতানো) ও আনসেল্ম (উইম ওয়েন্ডার্স)।

৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পোস্টারে বর্ষীয়ান ফরাসি অভিনেত্রী ক্যাথরিন দ্যুনোভের ছবি স্থান পেয়েছে।

১২ দিনব্যাপী কান উৎসবের পর্দা নামবে আগামী ২৭ মে। সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা ‘এলিমেন্টাল’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবঅনুরাগ কাশ্যপইন্ডিয়ানা জোন্সকানকান চলচ্চিত্র উৎসবকান ফিল্ম ফেস্টিভ্যালকেনেডিজনি ডেপজিন দ্যু বারিমাইকেল ডগলাসমার্টিন স্করসিসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT