সায়লা ফারজানাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগ দেয়া হয়।
ত ১৩ আগস্ট বঞ্চিত কর্মকর্তাদের তোপের মুখে দপ্তর ছাড়তে বাধ্য হয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন অভ্যন্তরীণ ও নবনিয়োগ অধিশাখা) সায়লা ফারজানা।
পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা তাকে কক্ষে আটকে রাখেন। পরে অতিরিক্ত সচিব (প্রশাসন) তাকে উদ্ধার করে পুলিশি পাহারায় গাড়িতে তুলে দেন।







