আন্তর্জাতিক

২০২৫ সালের হজ-ওমরাহ নিয়ে সৌদি আরবের ‘নতুন নির্দেশনা’

হজ ও ওমরাহ পালনকারীরা কাবা শরিফের কাছে ছাতা ও ছাতা ব্যবহার করে. Channel i News - চ্যানেল আই নিউজ

হজ ও ওমরাহ পালনকারীরা কাবা শরিফের কাছে ছাতা ও ছাতা ব্যবহার করে, সৌদি আরবের মক্কা মুকাররমা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২৫ সালের পবিত্র হজ ও ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার। এতে আবহাওয়া, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা বিবেচনা করে কিছু শ্রেণিভুক্ত মানুষকে হজে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, চলতি বছরের মতো আগামী বছর হজও হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে। তাই যাদের শরীর সুস্থ শুধুমাত্র তাদেরই হজ করতে যাওয়ার অনুরোধ জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।

যেহেতু হজ পালনে প্রায় ২৫ কিলোমিটার পথ হাঁটতে হয়, তাই হাজিদের শারীরিক সক্ষমতা থাকতে হবে, এছাড়াও যাদের বয়স ৬৫ বছর বা তারও বেশি, (হৃদরোগ, কিডনি, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, ডায়বেটিস ইত্যাদি) কঠিন রোগে আক্রান্ত, রোগ প্রতিরোধক্ষমতা কম, ক্যানসার ও ১২ বছরের কম বয়সী শিশুদের হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

চলতি বছর হজ করতে ২৫ লাখের বেশি মানুষ যান সৌদি আরবে। তাদের মধ্যে প্রায় ১ হাজার ৩০০ মুসল্লি মৃত্যুবরণ করেন। যাদের বেশির ভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের কারণে। এবছর হজের সময় সৌদিতে অস্বাভাবিক রকম তাপমাত্রাও ছিল।

বিষয়:সৌদি আরব হজ-ওমরাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…