বাংলাদেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন তারেক রহমান। পরে বিশেষ সিলমোহর ব্যবহার করে এগুলো অবমুক্ত করেন তিনি।

বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত স্মারক ডাকটিকিটটি দেশের সব ডাকঘর থেকে বিক্রি করা হবে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের স্মরণে প্রতি বছর ৭ নভেম্বর বাংলাদেশে পালিত হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পটপরিবর্তন ও পরবর্তীতে ৩ নভেম্বর জেলহত্যা এবং সেনা অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের অস্থিরতার পর, ৭ নভেম্বর সিপাহী এবং সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে অভ্যুত্থান ঘটায়।

বিষয়:জাতীয় বিপ্লব ও সংহতি দিবস প্রধানমন্ত্রী তারেক রহমান স্মারক ডাকটিকিট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…