চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে ট্রানজিট ভিসা চালু

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
১:১৭ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সৌদি আরবের পর্যটন শিল্পকে আরও উন্নত করা এবং স্থানীয় এয়ারলাইন্সগুলোকে সহযোগিতা করার লক্ষ্যে সৌদি আরবে চারদিনের ট্রানজিট ভিসা অনুমোদন দিয়েছে দেশটির ট্যুরিজম অথরিটি।

এর ফলে ট্রানজিট যাত্রীরা ৯৬ ঘণ্টার মধ্যে ওমরা পালন, মসজিদের নববী জিয়ারত সহ সৌদি আরবের যেকোন স্থানে ভ্রমণ করতে পারবেন। তবে ট্রানজিট ভিসার আবেদনকারীদের শুধুমাত্র সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাই-নাস এর মাধ্যমে ভ্রমণ করতে হবে।

বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উদ্ধৃতি দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ভিসার জন্য কোন ধরণের মূল্য পরিশোধ করতে হবে না যাত্রীদের, তবে সার্ভিস ফি হিসেবে ১০ ডলার সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। ট্রানজিট যাত্রীরা সৌদি এয়ারলাইন্স অথবা ফ্লাই নাসের ইলেকট্রনিক প্লাটফর্মের মাধ্যমে এ ট্রানজিট ভিসার আবেদন করতে পারবে।

বিশেষায়িত অ্যাপের নির্ধারিত ফরমে কয়েকটি শর্ত পূরণ করেই আবেদন করা যাবে। সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাই-নাসের এর যেকোন একটি এয়ারলাইন্সের কনফার্ম টিকেট অনলাইনে অথবা যেকোন ট্রাভেল এজেন্সি থেকে কিনে উল্লেখিত দু’টি এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে আবেদন করার পর সংশ্লিষ্ট এয়ারলাইন্সের পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে সরাসরি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভ্রমণকারীর সমস্ত বর্ণনা প্রেরণ করা হবে।

সৌদি সরকারের ঘোষিত ‘ভিশন টোয়েন্টি থার্টি’ বাস্তবায়নের কৌশলের অংশ হিসেবে সম্প্রতি পর্যটন ভিসা, নির্দিষ্ট পাসপোর্টধারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা এবং ট্রানজিট ভিসা চালু করা হয়েছে বলে জানা গেছে ।

Reneta

সৌদি ট্যুরিজম অথরিটির সিও ফাহাদ হাম্মিদাদিন এক বিবৃতিতে বলেছেন, সৌদি আরবের স্টপ ওভার ভিসা সরকারি বেসরকারি খাতের সমন্বিত সহযোগিতার একটি যুগান্তকারী পদক্ষেপ। পর্যটন মন্ত্রী আহমেদ আল-খতিব নতুন স্টপ ওভার ভিসা পর্যটন খাতের উন্নয়ন এবং প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে বলে মনে করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রানজিট ভিসাসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

জুন ১৪, ২০২৬

শরিফুলের ৬ উইকেটে রোমাঞ্চ, হোয়াইটওয়াশ হল না

জুন ১৪, ২০২৬

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের ‘অসম্মতি’

জুন ১৪, ২০২৬

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

জুন ১৪, ২০২৬
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে কড়া পাহারায় বিজিবি

পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT