প্রবাস সংবাদ

বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসায় সৌদি আরব

বাংলাদেশের হজ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের প্রশংসায় বাংলাদেশের হজ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছরের সার্বিক হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের ভূয়সি প্রশংসা করেছে সৌদি কর্তৃপক্ষ। তাছাড়া এরই মধ্যে ২০২৪ সালের হজ নীতি ঘোষণা করেছে দেশটি। আগামী বছরও বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

গতকাল মক্কায় দক্ষিণ এশিয়া হাজী সেবা সংস্থা এর কনফারেন্স হলে বাংলাদেশের বেসরকারি হজ এজেন্সিজ এসোসিয়েশন (হাব) এর উদ্যোগে এক মতবিনিময় সভায় সৌদি সরকারের পক্ষ থেকে আল-বাইত গেস্টস এর সিইও ওসামা বিন দানেশ এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করায় সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান আল সৌদকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, এমপি।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী ‘রুট টু মক্কা’র অধীনে হাজীদের লাগেজ পরিবহনে অব্যবস্থাপনা, মিনা তাবুতে বিদ্যুতের সমস্যা, আরাফা ময়দানে হাজীদের খাবার সময়তো প্রদান না করাসহ বিভিন্ন সমস্যা এবং হারানো লাগেজ দ্রুত হাজীদের নিকট পৌঁছে দিতে ব্যবস্থা নেওয়ার জন্য সৌদি কর্তৃপক্ষকে আহবান জানান।

হাব এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতির সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার, কাউন্সিলর হজ জহিরুল ইসলাম, হাব মহাসচিব ফারুক আহমেদসহ সৌদি ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিষয়:বাংলাদেশ সৌদি আরব হজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…