আন্তর্জাতিক

ওমরাহ ভিসায় নতুন নিয়ম চালু করল সৌদি আরব

মক্কায় কাবা শরিফের সৌন্দর্য ও ধর্মীয় গুরুত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

মক্কায় কাবা শরিফের সামনে মুসল্লিরা প্রার্থনা করছেন, আকাশে মেঘ ও উজ্জ্বল সূর্য দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সৌদি আরব ওমরাহ ভিসার নিয়মে বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ওমরাহ ভিসার কার্যকারিতা তিন মাসের পরিবর্তে এক মাস থাকবে। অর্থাৎ, ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে।

বৃহস্পতিবার ৩০ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে সৌদি গেজেট জানিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে এ নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তবে দেশে প্রবেশের পর অবস্থানকাল আগের মতোই তিন মাস বহাল থাকছে। অর্থাৎ, নির্ধারিত এক মাসের মধ্যে সৌদি আরবে প্রবেশ করলে হাজিরা সেখানে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত অবস্থান করতে পারবেন।

নতুন নিয়মে বলা হয়েছে, ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফার জানান, গ্রীষ্মকাল শেষে আবহাওয়া শীতল হয়ে আসায় আসন্ন মৌসুমে বিপুলসংখ্যক ওমরাহযাত্রী সৌদি আরবে আগমন করবেন বলে আশা করা হচ্ছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।

চলতি বছরের জুনের শুরুতে শুরু হওয়া ওমরাহ মৌসুমে ইতোমধ্যে রেকর্ডসংখ্যক হাজি সৌদি আরবে পৌঁছেছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চার মিলিয়নেরও বেশি বিদেশি মুসলমান ওমরাহ পালন করেছেন, যা আগের পুরো মৌসুমের তুলনায়ও বেশি।

বিষয়:ওমরাহ ভিসা সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…