আন্তর্জাতিক

১৪ দেশে অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব

সৌদি আরবের অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সম্পর্কিত সরকারি নথি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সম্পর্কিত সরকারি নথির ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সৌদি আরব হজ মৌসুমকে কেন্দ্র করে ১৪টি দেশের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। এই তালিকায় আছে বাংলাদেশও।

সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এই নিষেধাজ্ঞা ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার ওপর প্রযোজ্য এবং তা আগামী জুন মাসের মাঝামাঝি নাগাদ প্রত্যাহার করা হতে পারে।

সৌদি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, যাদের কাছে ওমরাহ ভিসা রয়েছে, তারা ১৩ এপ্রিল পর্যন্ত দেশটিতে প্রবেশ করতে পারবেন।

বাংলাদেশসহ পাকিস্তান, ভারত, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেনের ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাময়িক নিষেধাজ্ঞার পেছনে প্রধান কারণ হলো অবৈধভাবে হজ পালনের প্রবণতা। অতীতে বহু ব্যক্তি একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ মৌসুমে সৌদি আরবে প্রবেশ করতেন এবং অবৈধভাবে থেকে গিয়ে হজে অংশগ্রহণ করতেন। এতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হতো।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে গিয়ে নিয়ম ভেঙে স্থানীয় বাজারে কাজ করতেন, যা শ্রম বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সাময়িক নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণ নিয়ন্ত্রণ সুসংহত করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষ ভিসাপ্রত্যাশী ও ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে এবং সতর্ক করেছে যে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ অবৈধভাবে অবস্থান করলে ভবিষ্যতে তাদের ওপর পাঁচ বছরের জন্য প্রবেশ নিষেধাজ্ঞা জারি হতে পারে।

বিষয়:ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…