ভারত ও শ্রীলঙ্কায় হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে নিউজিল্যান্ড। বাঁহাতি অভিজ্ঞ স্পিনার মিচেল স্যান্টনার দলের নেতৃত্বে। অভিজ্ঞ একঝাঁক তারকা নিয়ে খেলতে আসবে কিউইরা। স্পিন ও পেস, দুই বিভাগেই বেশ শক্তপোক্ত তারা। পেসার কাইল জেমিসন যাবেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে।
অধিনায়ক মিচেল স্যান্টনার নবমবার আইসিসির কোন বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। ১০ বছর আগে ভারতে একসাথে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার পর আবারও ইশ সোধি ও স্যান্টনার একসাথে বিশ্বকাপ দলে আছেন।
কিউইদের পেস আক্রমণও বেশ ধারাল। জ্যাকব ডাফির সাথে লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, সাথে পেস অলরাউন্ডার জিমি নিশামও থাকবেন। অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস এবং রাচীন রবীন্দ্র স্পিনের ধার বাড়াবেন সোধি-স্যান্টনারের সাথে।
নিউজিল্যান্ড দল
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, টিম সেইফার্ট ও ইশ সোধি।
ট্রাভেলিং রিজার্ভ: কাইল জেমিসন।







