রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমাদের নিষেধাজ্ঞা রাশিয়াকে আরও শক্তিশালী করছে।
বিবিসি জানায়, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে পুতিন এই কথা বলেন। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও অংশগ্রহণ করেন।
পুতিন বলেন, রাশিয়া এই সমস্ত বাহ্যিক নিষেধাজ্ঞা, চাপ এবং উস্কানি মোকাবেলা করে আগের মতো বিকাশ অব্যাহত রেখেছে।
তিনি বলেন, আমি এসসিও দেশগুলোর সদস্যদের ধন্যবাদ জানাতে চাই, যারা সাংবিধানিক শৃঙ্খলা এবং নাগরিকদের জীবন ও নিরাপত্তা রক্ষার জন্য রাশিয়ান নেতৃত্বের পদক্ষেপের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।
পুতিন বলেন, চীনা এবং রাশিয়ান জনগণের মধ্যে ৮০ শতাংশেরও বেশি বাণিজ্য রুবেল এবং ইউয়ানে হয়েছে। তিনি অন্যান্য এসসিও সদস্যদের একই প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।
পুতিন এসময় রাশিয়ার মিত্র বেলারুশের আগামী বছর এই জোটের স্থায়ী সদস্য হওয়ার আবেদনকে স্বাগত জানিয়েছেন।







