চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোনো চাপা কষ্ট কী ছিল তার ভেতর, কে জানে?’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৪
বিনোদন
A A
ছবি: বায়েজিদ

ছবি: বায়েজিদ

বাংলা ভাষার অন্যতম সফল ব্যান্ড ‘মাইলস’-এর ভোকাল, বেজ গিটারিস্ট ছিলেন শাফিন আহমেদ। সব বন্ধন ছিন্ন করে তিনি পাড়ি জমিয়েছেন অনন্তলোকে। তাকে হারিয়ে শোকাচ্ছন্ন পুরো সংগীত জগত। শুধু শিল্পীরাই নয়, তার হঠাৎ প্রয়াণ মেনে নিতে পারছেন না শ্রোতামহলও!

যতদূর জানা যায়, যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নেয়ার কথা ছিলো শাফিনের। ২০ জুলাই ছিলো সেই কনসার্ট। শোয়ের আগেই অসুস্থ হয়ে পড়েন এই শিল্পী। ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই তাকে দেখতে গিয়েছিলেন আমেরিকায় অবস্থান করা সামিনা চৌধুরী ও ইজাজ খান স্বপন দম্পতি।

২০ জুলাই যে কনসার্টে শাফিন আহমেদের গাওয়ার কথা ছিলো, একই মঞ্চে পারফর্ম করার কথা ছিলো সংগীতশিল্পী সামিনা চৌধুরীরও! বৃহস্পতিবার শাফিন আহমেদ প্রয়াত হন, স্বভাবতই সহশিল্পীর জন্য শোকার্ত সামিনা। সেইসাথে মাত্র তিন দিন আগে হাসপাতালে ভর্তি সংগীত তারকা শাফিনের সাথে দেখা করার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সামিনা।

শেষ কী কথা হয়েছিলো তাদের? সামিনা লিখেছেন,“৩ দিন আগে কথা বলে দেখে এলাম… বারবার আমাকে আর স্বপনকে থাকতে বলছিলেন… স্বপনকে বললেন ‘স্বপন আমাকে ছেড়ে যেওনা প্লিজ। আমার সঙ্গে গল্প করো। আমার প্যানিক হচ্ছে…। আমার ঘুম হচ্ছে না…আর ৩ দিন পর দেখো আমাকে আর পাবানা…গল্প করো।”

স্মৃতিকাতর সামিনা এসময় আরো লিখেন,‘আমার অনেক ব্যথা হচ্ছে কোমরে… স্বপন তোমাকে কিছু বলব আমার রুমে বসো…’- স্বপন শাফিন ভাইকে পানি খাওয়ালো…। তারপর তাঁকে ঘুমের ওষুধ দেয়া হলে শাফিন ভাইকে দেখে আয়োজক আমাদেরকে চলে আসতে বলল… । কী বলতে চেয়েছিলেন শাফীন ভাই, কে জানে… কোনো চাপা কষ্ট কী ছিল তার ভেতর?.. কে জানে…!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনসার্টগানলিড বিনোদনশাফিনশাফিন আহমেদসংগীতসামিনাসামিনা চৌধুরীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT