চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সময়ের পার্থক্যে একই চুক্তি দুই দিনে, কৌশলে ট্রাম্পের জন্মদিন এড়াল ইরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ১৫, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত শান্তি চুক্তি শেষ পর্যন্ত সম্পন্ন হলেও চুক্তি চূড়ান্ত হওয়ার তারিখ নিয়ে দুই দেশের অবস্থানে দেখা গেছে ভিন্নতা। সময়ের পার্থক্যকে কাজে লাগিয়ে ওয়াশিংটন ও তেহরান নিজেদের পছন্দের তারিখে চুক্তি সম্পন্ন হয়েছে বলে দাবি করার সুযোগ পেয়েছে।

আজ (১৫ জুন) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় ১৪ জুন নিজের জন্মদিনেই চুক্তি চূড়ান্ত করতে আগ্রহী ছিলেন। তবে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইচ্ছাকৃতভাবেই চুক্তির সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত করার প্রক্রিয়া স্থানীয় সময় মধ্যরাতের পর পর্যন্ত বিলম্বিত করে।

ট্রাম্প শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন যে, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালি টোলমুক্তভাবে উন্মুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে এবং একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ও তেল সরবরাহ পুনরায় শুরু হওয়ার আহ্বানও জানান।

তবে তেহরানের দুই কর্মকর্তার বরাতে নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, ইরান চায়নি এমন একটি গুরুত্বপূর্ণ চুক্তি ট্রাম্পের জন্মদিনের সঙ্গে একই দিনে সম্পন্ন হোক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় সাড়ে সাত ঘণ্টার সময়ের ব্যবধান থাকায় দুই দেশই নিজেদের সুবিধাজনক তারিখে চুক্তি সম্পন্ন হয়েছে বলে দাবি করতে পেরেছে। ট্রাম্প যখন ১৪ জুন সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে চুক্তির ঘোষণা দেন, তখন তেহরানে ১৫ জুন রাত ১টা পেরিয়ে গেছে।

এদিকে চুক্তির পূর্ণাঙ্গ শর্তাবলি এখনও প্রকাশ করা হয়নি। তবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, চুক্তির আওতায় লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে স্থগিত করা হবে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন্মদিনডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারকে ৬-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে ঐতিহাসিক জয় কানাডার

জুন ১৯, ২০২৬

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT