চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অ্যানিমেল’ ঝড়ের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ‘স্যাম বাহাদুর’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
বাংলাদেশের সেনা কর্মকর্তা ঝড়ের মধ্যে শত্রুদের মোকাবিলা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধীরে হলেও বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেললো ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’। যদিও একই সময়ে ‘অ্যানিমেল’ আয় করেছে আটগুণ বেশি!

মেঘনা গুলজারের ‘স্যাম বাহাদুর’ বক্স অফিসে ‘অ্যানিমেল’-এর তুলনায় পিছিয়ে থাকলেও সমালোচকদের প্রশংসায় এগিয়ে আছে। ‘অ্যানিমেল’-এর সাথে একই দিনে মুক্তি পাওয়ায় অনেকেই মনে করেছিলেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে এই ছবিটি। কিন্তু সব অনুমান ভুল প্রমাণ করে ১৮ দিনে ছবিটি বিশ্বজুড়ে আয় করে ফেলেছে ১০০ কোটি রুপির বেশি।

খবরটি ভিকি কৌশল নিজেই শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, ‘গর্ব ও বিজয়ের সাথে বক্স অফিসে এগিয়ে যাচ্ছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’

 

View this post on Instagram

 

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-এর বায়োপিক ‘স্যাম বাহাদুর’। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেওয়া ভারতের সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন স্যাম মানেকশ। তিনি ভারতের মাত্র দুইজন সামরিক কর্মকর্তার একজন, যারা সর্বোচ্চ সামরিক পদবী ফিল্ড মার্শাল অর্জন করেছেন।

মেঘনা গুলজারের পরিচালনায় এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। তার স্ত্রীর চরিত্রে রয়েছেন সানিয়া মালহোত্রা। আর ফাতিমা সানা শেখকে দেখা গিয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে।

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'স্যাম বাহাদুর'অ্যানিমেলবলিউডভিকি কৌশকরণবীরসানিয়া মালহোত্রাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT