চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সর পেল ইমন-সালওয়ার ‘বীরত্ব’, মুক্তি সেপ্টেম্বরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ২৯, জুন ২০২২
বিনোদন
A A

চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেল চিত্রনায়ক ইমন ও নিশাত নাওয়ার সালওয়া জুটির প্রথম ছবি ‘বীরত্ব’।

পরিচালক সাইদুল ইসলাম রানা জানিয়েছেন, ২৬ জুন সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘বীরত্ব’। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে সিনেমা হলে মুক্তি পাবে ছবি।

২০২০-এর শেষ দিকে শুরু হয় ‘বীরত্ব’-ছবির শুটিং। পরিচালকের সঙ্গে আলাপকালে তিনি জানান, সেন্সর বোর্ড থেকে পরিচালক গুলজার (মুশফিকুর রহমান গুলজার) নিজে ফোন করে জানিয়েছেন খুব ভালো ছবি হয়েছে।

এও বলেছেন, সিনেমা দেখে সেন্সরে কেঁদেছেন তিনিসহ কয়েকজন। ইন্ডিয়াতে পোস্ট প্রডাকশন করেছি। সেখান থেকে খুব ভালো ছবি হয়েছে বলেছে। নিজের কাজ বলে একটুও বাড়িয়ে বলছি না। দর্শক দেখলে বুঝতে পারবেন।

‘বীরত্ব’ প্রযোজনা করেছে পিং পং এন্টারটেইনমেন্ট। এটি পরিচালক সাইদুর রহমান রানার প্রথম ছবি। নারী পাচার, মানব সম্পর্ক ও লম্বা জার্নির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বীরত্ব’।

তিনি বলেন, প্রায় ১২০টির বেশি লোকেশন ব্যবহার করেছি। এক লোকেশন একাধিকবার নেই। পুরো ছবি দেখলে বোরিং লাগার কোনো সুযোগ নেই। তবে বার বার ইমোশনাল হতে হবে। সেপ্টেম্বরে বাংলাদেশে মুক্তি পাবে। পরে আমেরিকা, কানাডা ও ভারতের চারটি রাজ্যে মুক্তির প্ল্যান আছে।

Reneta

চিত্রনায়ক ইমন বলেন, এতে একজন মফঃস্বলের ডাক্তারের চরিত্রে অভিনয় করেছি। সত্যিই অনেকদিন পর সিনেমার মতো সিনেমা করেছি। আমি অধীর অপেক্ষা করছি বীরত্ব মুক্তির। সালওয়া বলেন, পুরো টিমের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা চমৎকার। গোছানো কাজ হয়েছে। পর্দায় পুরো ছবিটি উপভোগ্যের মনে হবে। হোপ ফর দ্য বেস্ট।

ইমন-সালওয়া ছাড়াও এতে অভিনয় করেন ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, নিপুন আক্তার, রওনক হাসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, বর্দা মিঠু, কচি খন্দকার, মনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পি সরকার অপু, সাবিহা জামান, মুনতাহা এমিলিয়া। একটি আইটেম গান পারফর্ম করেন মিষ্টি জান্নাত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনবীরত্বলিড বিনোদনসালওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

আগস্ট ৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

আগস্ট ৬, ২০২৬

বিশ্বের শীর্ষ ১১ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT