ক্রিকেট

আবারও ব্যাটিং ধস, দুইশ আগেই থামল বাংলাদেশ

আবারও ব্যাটিং ধস, দুইশ আগেই থামল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং ধসে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হেরেছিল বাংলাদেশ। ফাইনালে খেলার লক্ষ্যে কঠিন সমীকরণ সামনে রেখেই নেমেছিল আফগানিস্তানের বিপক্ষে। ব্যাটিং লাইনআপে পরিবর্তন আনলেও চিত্র বদল হয়নি বাংলাদেশের। আবারও ব্যাটিং ধস। দেড়শ পেরিয়ে অলআউট তাওহীদ হৃদয়ের দল।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৪১.২ ওভারে ১৬০ রানে গুটিয়ে যায় টিম টাইগার্স।

ব্যাট হাতে কেবল ৩ ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। সর্বোচ্চ রান আসে পারভেজ ইমনের ব্যাট থেকে। ৫ চার ও ২ ছক্কায় ৯৬ বলে ৭০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন সাইফ হাসান। ২ চার ও ১ ছক্কায় ৮২ বলে ৪১ রান করেন। এছাড়া ২৩ বলে ১৫ রান করেন নাজমুল হোসেন শান্ত।

বাকিদের মধ্যে শরিফুল ৭ রান করেন। ২ রান করে করেন তাসকিন ও মেহেদী হাসান মিরাজ। তানজিদ তামিম ১ রান করেন। খালি হাতে ফেরেন সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, আলিস আল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগান বোলারদের মধ্যে রশিদ খান ৪ উইকেট নেন। আজমতউল্লাহ ওমরজাই ও ইয়ামিন আহমেদজাই নেন ২টি করে উইকেট। এছাড়া বিলাল সামি ও মোহাম্মদ নবী নেন একটি করে উইকেট।

বিষয়:আফগানিস্তান ইমন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশ রশিদ শারজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…