চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের ‘টাইগার থ্রি’তে যুক্ত হচ্ছেন ‘অ্যাভেঞ্জার্স’র অ্যাকশন তারকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ২৫, জুন ২০২৩
বিনোদন
A A

বলিউডের তুমুল জনপ্রিয় স্পাই ফ্র্যাঞ্চাইজি সিনেমা সালমান খান অভিনীত ‘টাইগার’। ইতোপূর্বেই ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’ দিয়ে চমক দেখিয়েছেন সালমান। তাইতো এর তৃতীয় কিস্তির অপেক্ষায় দিন গুনছে সালমান ভক্তরা। সেই ‘টাইগার থ্রি’ তেই এবার যুক্ত হতে যাচ্ছেন হলিউড তারকা ক্রিস বার্নেস।

‘পাঠান’ ও ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সিনেমার সাফল্যের পর অ্যাকশন ঘরানার দিকেই বেশি ঝুঁকছে যশরাজ ফিল্মস। অ্যাকশন যেন দর্শকের কাছে আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, সেজন্য কোন কমতি রাখতে রাজি নন যশরাজ কর্তা আদিত্য চোপড়া। তাই ‘টাইগার থ্রি’ সিনেমার জন্য এবার হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স’-এর অ্যাকশন কোঅর্ডিনেটরকে নিয়ে আসছেন আদিত্য।

হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি মার্ভেল। মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ হলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল সিনেমা। সেই সিনেমাতে অ্যাকশন কোঅর্ডিনেটর হিসাবে কাজ করেছিলেন ক্রিস বার্নেস। এবার হলিউড থেকে বলিউডে পা রাখতে চলেছেন তিনি। জানা গেছে, তিনিই সালমানের ‘টাইগার থ্রি’ সিনেমার অ্যাকশন দৃশ্যের নেপথ্যে থাকবেন।

ক্রিস ‘দ্য বোর্ন আলটিমেটাম’, ‘আই অ্যাম লিজেন্ড’, ‘জোকার’, ‘ডক্টর স্ট্রেঞ্জ’, ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ইত্যাদির মতো অ্যাকশনধর্মী হলিউডের ব্লকবাস্টার ছবিগুলিতেও কাজ করেছেন।

দীর্ঘদিন পর ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে পর্দা ভাগ করেছেন বলিউড তারকা শাহরুখ খান ও সালমান খান। যদিও ‘পাঠান’এ অল্প সময়ের জন্য তাদের উপস্থিতি আপ্লুত করেছিল ভক্তদের। তবে আসন্ন ‘টাইগার থ্রি’ সিনেমাতে আবারও একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাদের। তাইতো ‘পাঠান’ এর চেয়েও ‘টাইগার থ্রি’র অ্যাকশন আরও জমজমাট হবে বলে দাবী করেছেন এর পরিচালক মনীশ শর্মা।

সূত্র: কইমই

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাকশনটাইগার থ্রিযশরাজ ফিল্মসসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT