শিক্ষা

‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য

‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য

মব সৃষ্টি করে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য (ভিসি) ডা. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগ করিয়ে কার্যালয় থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভিসি ডা. জাওয়াদুল হক জানান, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কিছু স্থানীয় ঠিকাদার ও বহিরাগতরা হঠাৎ জোর করে তার অফিসে প্রবেশ করে। স্থানীয়দের কাজ না দিয়ে ঢাকার ঠিকাদারদের কাজ দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে তারা তাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকে।

একপর্যায়ে তারা জোরপূর্বক একটি পদত্যাগপত্রে তার স্বাক্ষর আদায় করে এবং তাকে অফিস থেকে বের করে দিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। ভিসি ইতোমধ্যে বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেছেন।

বিষয়:আওয়ামী লীগের দোসর জোরপূর্বক পদত্যাগ রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যলয়
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…