বিনোদন

সালমানের জন্য লরেন্স বিষ্ণোইয়ের মুখোমুখি হতে চান প্রাক্তন প্রেমিকা

সালমানের জন্য লরেন্স বিষ্ণোইয়ের মুখোমুখি হতে চান প্রাক্তন প্রেমিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন ব্যক্তি, একজন পুরুষ ও একজন নারী, একটি আধুনিক পরিবেশে দাঁড়িয়ে আছেন, নারীর পোশাক গ্ল্যামারাস।. Channel i News – চ্যানেল আই নিউজ

সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু তথা প্রাক্তন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকীর  মৃত্যুর পর থেকেই আতঙ্কে দিন কাটছে সালমান ও তার পুরো পরিবারের। কেননা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় এখন তিনি। যা নিয়েই এখন চিন্তিত সালমান খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলিও।

বাবা সিদ্দিকীর মৃত্যুর পরে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন সোমি। যেই পোস্টে লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে সরাসরি কথা বলার ইচ্ছে প্রকাশ করেছিলেন সোমি। যদিও সোমি সেই পোস্ট তিনি মুছে দেন পরে।

সম্প্রতি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সোমি জানান, শান্তির জন্যই তিনি লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। একের পরে এক খুনের হুমকি পেয়েছেন সালমান। এমনকি তার বাড়ির সামনেও চলেছে গুলিবর্ষণ। বিচ্ছেদ হলেও প্রাক্তন প্রেমিকের এই পরিস্থিতি দেখে চিন্তায় সোমি। তাই লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করতে চাইছেন তিনি। এই পরিস্থিতিতে ঘৃতাহুতি দেওয়ার কোন উদ্দেশ্য ছিল না। আজকের চলচ্চিত্র জগৎ ৯০-এর দশকের থেকে অনেকটাই ভিন্ন। কিন্তু নিরাপত্তার অভাব সব সময়ই ছিল। বিশেষ করে মহিলাদের নিরাপত্তা বার বার চর্চায় উঠে এসেছে। আমি সরাসরি কখনও হুমকি পাইনি ঠিকই, কিন্তু কিছু ঘটনা আমাকে প্রবল অস্বস্তিতে ফেলেছে।”

তাই আলোচনার জন্যই লরেন্স বিষ্ণোইকে জুম কলে ডেকেছিলেন সোমি। এই পোস্টের পরেই ট্রোলের শিকার হন সালমানের প্রাক্তন প্রেমিকা। তড়িঘড়ি পোস্টটি মুছে ফেলতে হয় তাকে। ১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সালমানের সঙ্গে সম্পর্কে ছিলেন সোমি আলি। তবে দীর্ঘ সময় প্রেমের সম্পর্কে থাকলে পরিণতি পায়নি সেই সম্পর্ক।- টাইমস অব ইন্ডিয়া

বিষয়:লরেন্স বিষ্ণোই সালমান খান সোমি আলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…