চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় সালমান, নিরাপত্তায় থাকছেন ৭০০ পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ১৩, মে ২০২৩
বিনোদন
A A

কথা ছিল শনিবার (১৩ মে) কলকাতায় পৌঁছাবেন সালমান খান। কিন্তু তার আগেই শুক্রবার (১২ মে) রাতে কলকাতা শহরে পৌঁছালেন ‘ভাইজান’ খ্যাত এই বলিউড তারকা।

এদিন সালমান কলকাতা বিমানবন্দরে নামতেই তাকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বিমানবন্দরে নামতেই অনুরাগীরা ‘ভাইজান, ভাইজান’ বলে চিৎকার জুড়ে দেন। কেউ আবার ‘সালমান ভাই’ বলে লাগাতার চিৎকার করতে থাকেন। কেউবা আবার ‘লাভ ইউ’ বলে ভালোবাসা প্রকাশ করতে থাকেন।

এসময় বিমানবন্দর থেকে গাড়ি নিয়ে বের হয়ে যাওয়ার সময় ভক্তদের উদ্দেশ্যে স্বভাবচিত ভঙ্গিমায় হাত নাড়তে দেখা যায় সালমানকে। হাত জোর করে সকলের উদ্দেশ্যে প্রণামও করেন সাল্লু ভাই। যার বেশকিছু মুহূর্ত ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

শনিবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ইস্ট বেঙ্গল মাঠে সালমানের ‘দা-বাং, দ্য ট্যুর রিলোডেড’ শো শুরু হবে। শো-তে সালমানের সঙ্গে যোগ দেবেন জ্যাকুলিন ফার্নান্দেজ, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, প্রভুদেবা, গুরু রনধাওয়া-সহ আরও অনেক তারকা।

কলকাতা পুলিশ সূত্র জানায়, সালমানের অনুষ্ঠানের নিরাপত্তায় থাকবেন ৭০০ পুলিশ। অভিনেতার নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন অ্যাডিশনাল পুলিশ কমিশনার, দুজন জয়েন্ট পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার ও সাতজন ডিসিসহ ৭০০ পুলিশ।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্যই এই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছেন তারা। পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় নজরদারিতেও বিশেষ জোর দেওয়া হয়েছে

Reneta

এর আগে বিকাল ৪টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যাওয়ার কথা রয়েছে সালমানের। যেখানে মুখ্যমন্ত্রীর তরফে সালমানকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। জানা গেছে, ‘ভাইজান’কে কলকাতার রসগোল্লা, মিষ্টি দই, সন্দেশ সহ আরও অনেক উপহার তুলে দেওয়া হবে।

সূত্র:  টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাক্যাটরিনা কাইফজ্যাকুলিন ফার্নান্দেজপূজা হেগড়েপ্রভুদেবাসালমান খানসোনাক্ষী সিনহা
শেয়ারTweetPin

সর্বশেষ

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬

৯৬ দেশের বিরোধিতার পর যা বলল ফিফা

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT