চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইজানের বডিগার্ড এবার বিজ্ঞাপনের নায়ক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৫
বিনোদন
A A
দুই ব্যক্তির ছবি, একজন sunglasses পরা, অন্যজন ও তার বন্ধু।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১১ সালে ‘বডিগার্ড’ সিনেমায় সালমান খানের সঙ্গে একটি ছোট্ট দৃশ্যে অভিনয় করেছিলেন শেরা। বড় পর্দায় এটি ছিল তার প্রথম উপস্থিতি। এবার ১৫ বছর পর আবার ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন তিনি। তবে এবার আর ভাইজানের সঙ্গে নয়, একাই করে ফেললেন আস্ত একটি বিজ্ঞাপনের শুটিং!

সামনেই রাখি, তাই রাখি উৎসব উপলক্ষে একটি বিজ্ঞাপনে কাজ করতে দেখা যায় শেরাকে। এই বিজ্ঞাপনে তিনি সকলের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। এ যেন ভাইজানের ভাই।

শুক্রবার (১ আগস্ট) বিপণনী সংস্থার তরফ থেকে এই বিজ্ঞাপনটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এই বিজ্ঞাপনে দেখানো হয়েছে, নারীদের যখনই কেউ বিরক্ত করছেন তখনই ভাই হয়ে সেখানে পৌঁছে যাচ্ছেন শেরা। বদলে বোনেরা শেরার হাতে পরিয়ে দিচ্ছেন রাখি। এইভাবে তার হাত ভর্তি হয়ে যায় রাখিতে। রাখিগুলির মধ্যে আবার একটি রাখিতে নীল আলো জ্বলতেও দেখা যায়। সবশেষে ভাইজানের ফোন আসতেই ১০ মিনিটে সেখানে পৌঁছে যান বডিগার্ড শেরা, ঠিক যেমন ক্রেতাদের বাড়িতে ১০ মিনিটে ডেলিভারি হয়ে যায় প্রয়োজনীয় জিনিস।

শেরার আসল নাম গুরমিত সিং জলি। ১৯৯৫ সাল থেকে সালমান খানের বডিগার্ড হিসেবে কাজ করছেন তিনি। ২০১৭ সালে মুম্বাইয়ে জাস্টিন বিবারের কনসার্ট চলাকালীন তার দেহরক্ষী হিসেবেও কাজ করেছেন তিনি। শুধু তাই নয়, ১৯৮৭ সালে মুম্বাইয়ে জুনিয়রের খেতাব পেয়েছিলেন তিনি। ১৯৮৮ সালে মিস্টার মহারাষ্ট্র জুনিয়র প্রতিযোগিতার রানার আপ হয়েছিলেন তিনি। ১৯৯০ সালে তিনি প্রথম বডিগার্ড হিসেবে কাজ শুরু করেন এবং ১৯৯৫ সাল থেকে তিনি ভাইজানের বডিগার্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বডিগার্ডবিজ্ঞাপনসালমান খানসালমান খানের বডিগার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT