বলিউড প্রেমীদের জন্য নিঃসন্দেহে আসছে বিশাল এক চমক। কেননা এবার পর্দায় এক হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা সালমান খান ও হৃতিক রোশন।
দীর্ঘ দিন ধরেই বলিউড স্বপ্ন দেখছিল অন্তত এক বার যদি সালমান খান ও হৃতিক রোশন হাত মেলান। অবশেষে মিলল সেই স্বপ্ন সত্যি হওয়ার ইঙ্গিত মিললো।
‘টাইগার’-‘কৃশ’ হাত মেলাচ্ছেন, পর্দা ভাগ করতে চলেছেন। তবে বড় পর্দা নয়। শীর্ষস্থানীয় এক সংস্থার বড় বাজেটের বিজ্ঞাপনী ছবিতে। পরিচালনায় আলি আব্বাস জাফর। যার ঝুলিতে ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’-এর মতো ব্লকবাস্টার ছবি।
যদিও সংস্থার দাবি, বিজ্ঞাপনী ছবি বলে কোন কার্পণ্য করা হচ্ছে না। অ্যাকশনে মোড়া থাকবে ছবির প্রতি মুহূর্ত। সেই জন্যই এই দুই তারকাকে বাছা হয়েছে এবং একই সাথে এটি দুই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। এই বিজ্ঞাপনী ছবি দিয়ে দীর্ঘদিন পরে আবারো সালমান ও আলি আব্বাস জাফর জুটি বাঁধতে চলেছেন। একই ভাবে পরিচালক প্রথমবারের মত হৃতিককে পরিচালনা করতে চলেছেন।
জানা গেছে, শিগগির শুটিং শুরু হবে বিজ্ঞাপনী ছবিটির। মুম্বাইয়ের বিভিন্ন জুড়ে শুটিংয়ের জায়গা বাছা হচ্ছে। বিশেষ মুহূর্ত তৈরি করতে বিদেশের কিছু জায়গা ভিএফএক্স-এর মাধ্যমে ছবিতে নাকি জো়ড়া হবে।- বলিউড লাইফ








