ক্রিকেট

নারী দলের নির্বাচক হলেন সালমা

নারী ক্রিকেট নির্বাচক সালমা, বাংলাদেশ নারী দলের নির্বাচক হিসেবে নিযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমা খাতুন

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পেলেন সালমা খাতুন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে অনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে নারী দলের নির্বাচক হিসেবে কাজ শুরু করবেন সালমা।

নারী দলের একমাত্র নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন সাজ্জাদ আহমেদ শিপন। তার সঙ্গে এবার যুক্ত হলেন সালমা। সেপ্টেম্বরের শেষ দিকে গড়াতে চলা নারী ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নির্বাচক প্যানেলে সালমাকে যুক্ত করেছে বিসিবি।

বিষয়:নারী দলনির্বাচকবিসিবিসালমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…