অর্থনীতি

আগামীকাল থেকে ট্রাকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু

নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য মানুষের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণ ট্রাকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির জন্য লাইনে দাঁড়িয়ে আছেন, স্বাস্থ্যবিধি মেনে চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামীকাল থেকে রাজধানীর নিম্নআয়ের মানুষের জন্য ট্রাকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হবে। এছাড়াও বড় কোম্পানিগুলো সিন্ডিকেট করে ভোগ্যপণ্যের দাম বেশি নিচ্ছে কি না তা নিয়ে তদন্ত করা হচ্ছে।

আগামীকাল (১৪ নভেম্বর) মঙ্গলবার থেকে খোলা ট্রাকে আলু কেজিপ্রতি ৩০ টাকা, ডাল ৬০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা এবং সয়াবিন তেল ১০০ টাকা করে বিক্রি করা হবে। একজন ক্রেতা একটি পণ্য সর্বোচ্চ ২ কেজি করে কিনতে পারবেন।

সচিবালয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন, সরকার নির্ধারিত দামে আলু বিক্রি হচ্ছে কি না তা তদারকি করবেন জেলা প্রশাসকরা। বড় কোম্পানিগুলো সিন্ডিকেটের মাধ্যমে বাজারে ভোগ্যপণ্যের দাম বেশি নিচ্ছে কি না তা তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, ৬৫টি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং  ইতিমধ্যে ২টি কোম্পানিকে জরিমানা করা হয়েছে।

বিষয়:বাজার সিন্ডিকেট ভোগ্যপণ্য ভোগ্যপণ্যের দাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…