বাংলাদেশ

আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু

চ্যানেল আই অনলাইন অফিসে কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর অফিসে কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও সাক্ষাৎকারের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, যারাই প্রার্থী হোক, সবাই যোগ্য। আমাদের প্রক্রিয়া মেনে প্রার্থী বাছাই করবো। যারা নির্বাচনে আসবেন তাদের ধন্যবাদ জানাই। যারা অগ্নিসন্ত্রাস করে নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে দেশবাসীর প্রতিহত করতে হবে।

শেখ হাসিনা বলেন,  সন্ত্রাস করে নির্বাচন বানচাল করতে চাইলে এর পরিণতি ভাল হবে না। আজ ১৮ নভেম্বর শনিবার থেকে ২১ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এবার অনলাইনে ফরম পূরণ করেও জমা দেওয়া যাবে। বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দিতে হবে।

বিষয়:আওয়ামী লীগ মনোনয়ন ফরম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…