চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন জুটির সামনে অক্ষয়-আমিররাও ফিকে!

প্রথম দিনেই বক্স অফিসে অক্ষয়-আমিরদের ছবিকে ছাপিয়ে গেল নতুন জুটির ‘সাইয়ারা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২৫
বিনোদন
A A
অক্ষয় কুমার ও আমির খান নতুন জুটির সামনে ফিকে!. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের ইতিহাসে তুমুল সাফল্যের নতুন নতুন রেকর্ড সৃষ্টিকারী রোমান্টিক মিউজিক্যাল সিনেমার সংখ্যা কম নয়। যুগে যুগে এ রকম অসংখ্য সিনেমা এসেছে, যে সিনেমাগুলো বক্স অফিসে হিট হয়েছে।

তারই প্রেক্ষিতে এবার বক্স অফিসে চমক দেখাচ্ছে মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ ছবিটি। যেখানে জুটিবদ্ধ নতুন এক জুটি আহান পান্ডে ও অনিত পাড্ডা। ইতোমধ্যেই তাদের কেমিস্ট্রি সিনেমাপ্রেমীদের কৌতূহল বাড়িয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সাইয়ারা’ ছবিটি। বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ১৯ কোটি রুপি আয় করেছে ছবিটি! যার আয় চলতি বছর মুক্তি প্রাপ্ত উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে চতুর্থ স্থানে রয়েছে। যেটি কিনা সানি দেওল, আমির খান, অক্ষয় কুমার এবং অজয় দেবগনের মতো অভিনেতাদের চলচ্চিত্রের রেকর্ড ভেঙেছে।

Banglabid

জানা গেছে, মাত্র ৬০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে ‘সাইয়ারা’ ছবিটি। কিন্তু তারপরেও এর সংগীত ও গল্পের পাশাপাশি আহান-অনীতের অভিনয় মানুষের মন জয় করেছে। দীর্ঘদিন পর দর্শকরা একটি ভালো রোমান্টিক সিনেমা দেখতে পেয়েছেন যা শুধু সমালোচকদের কাছেই প্রশংসিত হয়নি, ভক্তরাও এর প্রশংসায় পঞ্চমুখ।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘সাইয়ারা’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখলেন আরও এক তারকা সন্তান। বলিউড তারকা চাঙ্কি পান্ডের ভাইপো আহান পান্ডে নয়া অবতারে।

প্রথম সিনেমাতে আহান পান্ডের পর্দায় উপস্থিতি অসাধারণ। একজন গায়ক এবং প্রেমিকের ভূমিকায় তার লুক দুর্দান্ত। অন্যদিকে এর আগে কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’ সিনেমাতে অনিতকে দেখা গিয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিত পাড্ডাআহান পান্ডেবক্স অফিসমোহিত সুরিসাইয়ারা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT