হাসপাতালে ভর্তি সাইফ, সঙ্গে কারিনা

A man with a beard wearing a traditional Bengali kurta, standing against a white background. Channel i News – চ্যানেল আই নিউজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউড তারকা সাইফ আলী খানকে। সোমবার সকাল ৮টা নাগাদ মুম্বাইয়ের কোকিলাবেন হাসপালাতে ভর্তি হয়েছেন তিনি। কিন্তু আচমকা হল কী সাইফের?
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, হাঁটুতে চোট পেয়েছেন সাইফ, সাথে কাঁধে চিড় ধরেছে। এর জেরেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। তবে কীভাবে চোট পেলেন নায়ক? তার শরীরের অপর কোনও স্থানেও কী আঘাত লেগেছে?
যদিও সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরেই সাইফের এই অস্ত্রোপচার করানোর কথাবার্তা চলছিল। কিন্তু ব্যস্ত শুটিং শিডিউলের কারণে তা পিছিয়ে দেন সাইফ। এবার সময় পেয়ে অস্ত্রোপচার করিয়ে নিচ্ছেন।
সে ব্যাপারে সাইফ বা কারিনার তরফে কোনওরকম বিবৃতি মেলেনি। জানা গেছে, সাইফের সঙ্গে হাসপাতালেই রয়েছেন কারিনা।
এদিকে সাইফ আলীর মা ভারতীয় সিনেমার কিংবদন্তী অভিনেত্রী শর্মিলা ঠাকুর গত শুক্রবার (১৯ জানুয়া) সন্ধ্যায় ঢাকায় এসেছেন। তিনি চলমান দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘এশিয়ান কম্পিটিশন’ বিভাগের জুরি প্রধান। আগামি ২৮ জানুয়ারি পর্যন্ত ঢাকায় থাকবেন। -ইন্ডিয়া.কম






