চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটানের জালে ১২ গোল বাংলাদেশের, তিনজনের হ্যাটট্রিক

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী ম্যাচে ভুটানকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। মুনকি আক্তারের ৪টি, তৃষ্ণা রানীর এবং আলপি আক্তারের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে ১২-০ গলে বিধ্বস্ত করেছে লাল-সবুজের প্রতিনিধরা।

নেপালের পোখারায় গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের হয়ে মুনকি, ত্রিশনা এবং আলপি ছাড়াও একটি করে গোল করেন মামুনি চাকমা এবং অর্পিতা বিশ্বাস।

ম্যাচের ২৮ মিনিটে মামুনির গোলে লিড পায় প্রতিযোগিতার সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ৪৩ মিনিটে ব্যবধান দিগুণ করেন তৃষ্ণা। এক মিনিট পর তৃতীয় গোল যোগ করেন মুনকি। ৪৫ মিনিটের পর যোগ করা সময়ে মুনকি জোড়া গোল পূর্ণ করেন। ৪-০তে এগিয়ে বিরতিতে যায় মেয়েরা।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে তৃষ্ণার জোড়া গোলে আরও এগিয়ে যায় বাংলাদেশ, ৬০ মিনিটে তিনি পূরণ করেন হ্যাটট্রিক। ৭৩ মিনিটে আলপি জালের দেখা পান। ৮১ মিনিটে মুনকি পূরণ করেন হ্যাটট্রিক।

আলপি ৮৬ মিনিটে আলপি করেন নিজের দ্বিতীয় গোল। ৯০ মিনিট পেরিয়ে গেলে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মুনকি নিজের চতুর্থ গোলটি করলে দশম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। চতুর্থ মিনিটে অর্পিতা গোল করেন। সবশেষ দলের ১২তম গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন আলপি।

সোমবার বাংলাদেশ সময় বেলা ১২টায় পোখারায় ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেপালবাংলাদেশভুটানমেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নলকূপ থেকে গ্যাস নির্গমন

মে ১১, ২০২৬

আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

মে ১১, ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতির শপথ

মে ১১, ২০২৬

ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবীর নানকের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ

মে ১১, ২০২৬

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT