ফুটবল

সাফে রোনান সুলিভানকে পাচ্ছে না বাংলাদেশ

সাফে রোনান সুলিভানকে পাচ্ছে না বাংলাদেশ

প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী ফরোয়ার্ড রোনান বেঞ্জামিন সুলিভান। চোটে যুক্তরাষ্ট্র প্রবাসী তারকার এবারের সাফে খেলা হচ্ছে না। তার অনুপস্থিতিতে এখন ফরোয়ার্ড লাইন নতুন করে ভাবতে হবে কোচ থমাস ডুলিকে।

সবশেষ বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোনানের। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সিনিয়র দলে ডাক পান। রোববার তার বাংলাদেশে আসার কথা থাকলেও বাতিল করতে হয়েছে।

শুরুতে কলেজের কোচের থেকে ছুটি না পাওয়ায় পর ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার অনুমতি পেয়ে ফেডারেশনকে সম্মতি জানান রোনান। তার জন্য যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর রাতের ফ্লাইট বুক করেছিল বাফুফে। চোটের কারণে শেষ পর্যন্ত যাত্রা বাতিল করতে হয়েছে।

৫ নভেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচের আগে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে পাওয়া যাচ্ছে না। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ১১ নভেম্বরের ম্যাচে খেলবেন তারা। ইতালি থেকে আসা ফাহমিদুল ইসলাম এখনও দলের সঙ্গে যোগ দেননি। সোমবার তার অনুশীলনে যোগ দেয়ার কথা। সবমিলিয়ে সাফের আগে হাতে থাকা খেলোয়াড়দের নিয়ে দ্রুত দল গুছিয়ে নেয়াই এখন ডুলির বড় চ্যালেঞ্জ।

বিষয়:থমাস ডুলি বাংলাদেশ রোনান সুলিভান সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…