চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। লাল-সবুজদের আশার আলো দেখান মিঠু চৌধুরী। শেষ মূহুর্তে সমতায় ফেরান মোহাম্মদ মানিক। টাইব্রেকারে খেলা গড়ালে ঝলক দেখায় বাংলাদেশ। ৮-৭ ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কোচ সাইফুল বারী টিটুর দল।

ভুটানে সেমির লড়াইয়ে ২-২ গোলে সমতায় খেলা শেষ করে দুদল। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন মিঠু চৌধুরী ও মোহাম্মদ মানিক। আর পাকিস্তানের গোল দুটি আসে শাবাব আহমেদ ও আব্দুল রেহমানের পা থেকে। পরে টাইব্রেকারে শেষ হাসি হাসে বাংলাদেশ। ৩০ তারিখ ফাইনালে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের দল। প্রথম সেমিফাইনালে নেপালকে ৪-২ ব্যবধানে হারিয়েছে তারা।

ম্যাচের শুরু থেকেই দারুণ করেছিল বাংলাদেশ। একের পর এক আক্রমণে পাকিস্তান রক্ষণের বেশ পরীক্ষা নিয়েছিল। তবে সুযোগ হাতছাড়ায় আর গোল আদায় করা হয়নি। ৩২ মিনিটে পিছিয়ে পড়ে লাল সবুজের দল। কর্নার থেকে আসা বলে গোল করেন শাবাব আহমেদ। জটলার মধ্যে লাফিয়ে হেডে বল জালে পাঠান। নিয়ন্ত্রিত ফুটবল খেললেও আর গোলশোধ করা সম্ভব হয়নি সাইফুল বারী শিষ্যদের। ১-০ ব্যবধানে পিছিয়ে বিরতিতে যেতে হয়।

বিরতির পর আরও এক হজম করতে হয় বাংলাদেশকে। ৬১ মিনিটে পাকিস্তানকে পেনাল্টি উপহার দেয় লাল সবুজের দল। পাকিস্তানের আক্রমণে নিজেদের বক্সে হ্যান্ডবল করেন বাংলাদেশি ডিফেন্ডার। স্পট কিক থেকে সহজেই গোল করেন পাকিস্তানের আব্দুল রেহমান। পরের মিনিটে পাকিস্তানের আক্রমণ পোস্টে লেগে ফেরত আসে।

দুই গোল হজমের পর দুর্দান্ত প্রত্যাবর্তন করে বাংলাদেশ। ৭০ মিনিটে গোলের সুযোগ আসে, তবে তাতে জালের দেখা মেলেনি। ৭৩ মিনিটে প্রথম গোলটি করে মিঠু চৌধুরী। কর্নার থেকে আসা বল জালে পাঠান লাল-সবুজের উইঙ্গার। শেষ ২০ মিনিটে বাংলাদেশ বেশ কয়েকবার আক্রমণে যায়। সফলতা আসে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে। বাংলাদেশের সংঘবদ্ধ আক্রমণে পাকিস্তান রক্ষণকে পরাস্ত করে মোহাম্মদ মানিক সমতায় ফেরান।

টাইব্রেকারে যাচ্ছে খেলা, এমন সম্ভাবনার পর দুদলই গোলরক্ষকদের বদলি করেন। শুরুটা করেছিল পাকিস্তান। ৯৫ মিনিটে গোলরক্ষক কাশিফকে উঠিয়ে গোলাম আব্বাসকে নামান। শেষ বাঁশি বাজার ঠিক আগমূহুর্তে পরিবর্তন আনে বাংলাদেশও। মোহম্মদ নাহিদুল ইসলামকে উঠিয়ে ভরসা করা হয় আলিফ রহমান ইমতিয়াজের ওপর।

Reneta

স্নায়ুযুদ্ধের লড়াইয়ে ভরসার প্রতিফলন দেখান ইমতিয়াজ। টাইব্রেকারে প্রথম পাঁচ শটে দুই দলই পাঁচটি করে গোল করে। ৫-৫ সমতা থাকায় খেলা গড়ায় সাডেন ডেথে। সাডেন ডেথের প্রথম দুই শটেও দুই দলের সমতা ছিল। অষ্টম শটে পাকিস্তানের আব্দুল গনির শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক ইমতিয়াজ। ফিরতি শটে আশিকুর রহমান গোল করলে ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানফাইনালফুটবলবাংলাদেশভারতলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রোনালদো কখনোই মেসি হতে পারবেন না’

জুন ১৮, ২০২৬

ফিক্সিং তদন্তে বিশ্বকাপে অনিশ্চয়তায় আইভরি কোস্ট তারকা

জুন ১৮, ২০২৬

সবার মতামত নিয়েই জাতীয় গণমাধ্যম কমিশন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

ওয়ালটনের বিশ্বমানের মাদারবোর্ড যুক্তরাষ্ট্রে রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

আইইবি প্রজেক্ট শোকেসিং কম্পিটিশনে সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT