চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালের আগে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে উল্লাসে ভরা আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়মরক্ষার ম্যাচে উত্তাপ ছড়াতেই মাঠে নেমেছিল বাংলাদেশ। ফাইনালে খেলা নিশ্চিতের পরও অপেক্ষাকৃত দুর্বল দল ভুটানের বিপক্ষেও শুরুর একাদশে কোনো পরিবর্তন আনেননি কোচ সাইফুল বারী টিটু। কম্বিনেশন ধরে রেখে ৬-০ গোলের বড় জয় নিয়েই শিরোপা নির্ধারণী ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি ভালোভাবেই সেরেছে লাল-সবুজের দল।

আনফা কমপ্লেক্সে শুক্রবার দুপুরে ম্যাচে ৪-৪-২ ফরমেশনে খেলতে নেমে শুরু থেকে আধিপত্য দেখাতে থাকে বাংলাদেশ। প্রথম গোল পেতে বাঘিনীদের ১৩ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি। ফাতেমা আক্তারের দূরপাল্লার কিক নিলে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ডি বক্সে ঢুকে পড়েন সুরভী আকন্দ প্রীতি। গোলরক্ষক সামনে এগিয়ে আসার সুযোগ কাজে লাগিয়ে হেডে তার মাঠের উপর দিয়ে প্রীতি বল জালে জড়ান।

২৭ মিনিটে টিটুর মেয়েরা গোলের সুবর্ণ সুযোগ হারায়। আলপি আক্তার লম্বা পাসে বল দিলে ডি বক্সে যান প্রীতি। ভুটানের গোলরক্ষক সামনে এগিয়ে পা দিয়ে বল ঠেকান। ফিরতি বলে সাথী মুন্ডা শট অল্পের জন্য লক্ষ্যে রাখতে ব্যর্থ হন।

আলপির পাসে বাঁ প্রান্তে থাকা ফাতেমা ৩২ মিনিটে ভালো শট নিলেও তা পোস্টের উপর দিয়ে বেরোয়। পরের মিনিটেই অবশ্য সবাইকে হতবাক করে দিয়ে প্রায় মাঝমাঠ থেকে ডান পায়ের দূরপাল্লার ফ্রি কিকে ফাতেমা লক্ষ্যভেদ করেন। গোলরক্ষক লাফিয়েও বলের নাগাল পাননি।

তৃতীয় গোলটির দেখা মেলে ৩৫ মিনিটে। ফাতেমার কর্নারে ক্রানুচিং মারমা হেডে নিশানাভেদ করেন।

ভুটানি গোলরক্ষক কেলজাং ৪০ ও ৪১ মিনিটে যথাক্রমে আলপি এবং ক্রানুচিংয়ের শট না ঠেকালে ব্যবধান আরও বাড়তে পারতো। ডি বক্সের ভেতর প্রীতি দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ ড্রিবলিং আলপির কাছে বল বাড়ান। আলপির শট অবশ্য ৪৪ মিনিটে গোলরক্ষক ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ধরেন।

বিরতির পর আবারো গোলের দেখা পায় বাংলাদেশ। পাসিং ফুটবলের সৌন্দর্য ছড়ানো আক্রমণে বদলি খেলোয়াড় মমিতা খাতুনের ক্রসে বল জালে পাঠান সাথী মুন্ডা।

বাঁ প্রান্ত দিয়ে আক্রমণের ধার বাড়ানো মমিতা ৫৯ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কাটিয়ে ডি বক্সে শট নেন। কেলজাং অবশ্য বলের লাইনে দাঁড়িয়ে থাকায় বল গ্লাভসবন্দি সহজেই করেন।

৬৮ মিনিটে সাথীর পাসে বল পাওয়ার থুইনুই মারমার শট গোলরক্ষক ঠেকান। ফিরতি বলে প্রীতি বল জালে পাঠাতে পারেননি। খানিক পরই মমিতার পাসে বল নিয়ে ডি বক্সের উপর দিয়ে থুইনুইয়ের ডান পায়ের দুরন্ত গতির উঁচু শট বল জালে জড়ালে গোল উৎসবে মাতে বাংলাদেশ।

থুইনুইয়ের ডি বক্সের পাস দিলে হেড নেন প্রীতি। প্রতিপক্ষের এক ফুটবলারের শরীরে বল লেগে তা ফিরলে ৭০ মিনিটে তার নেয়া শট পাশের জালে লাগে। দলের মূল তারকা খেলোয়াড় অবশ্য ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান। চার ফুটবলারকে কাটিয়ে ক্ষিপ্র গতিতে দৌড়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন। আসরে পঞ্চমবার লক্ষ্যভেদ করে এই বাংলাদেশি ফরোয়ার্ড এখন টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতা।

কোণাকুণি শটে ফাঁকা জালে অপ্লের জন্য বল জড়তে না পারায় ৮৩ মিনিটে প্রীতি হ্যাটট্রিকের দেখা পাননি। বদলি খেলোয়াড় সুমির ক্রসে ৮৭ মিনিটে হেড নিতে না পারায় তিনি আবারো হারান হ্যাটট্রিকের সুযোগ। যোগ করা সময়ের প্রথম মিনিটে তার ডান পায়ের শট গোলরক্ষক সহজেই প্রতিহত করেন। প্রীতির পাসে সুমি লক্ষ্যভেদ করতে না পারার সঙ্গে সঙ্গে রেফারি শেষ বাঁশি বাজান।

রোববার বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৫ মিনিটে মাঠে গড়াবে ফাইনাল। ট্রফি জয়ের লড়াইয়ে লাল-সবুজের দলের প্রতিপক্ষ ভারত।

ট্যাগ: প্রীতিবাংলাদেশভুটানলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণপরিবহনে সংরক্ষিত নারী আসন নিশ্চিত ও হয়রানি বন্ধের দাবি

পরবর্তী

ক্রাইস্টচার্চে ব্যাটিং ধসে কোনো ‘উদ্বেগ’ নেই নিউজিল্যান্ডের

পরবর্তী
নিউজিল্যান্ডের ক্রিকেটার ব্যাটিং ধসের সময় হতাশায় মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রাইস্টচার্চে ব্যাটিং ধসে কোনো ‘উদ্বেগ’ নেই নিউজিল্যান্ডের

অ্যাকশন সিনেমার দৃশ্যে একজন পুরুষ চরিত্রের তীব্র অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

২ কোটি টাকা জলে, হচ্ছে না দেবের 'কমান্ডো'!

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT