মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪ আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ জাতীয় দলকে সংবর্ধনা দিয়েছে সাউথইস্ট ব্যাংক। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সাবিনা-ঋতুপর্ণাদের সংবর্ধনা ও আর্থিক পুরস্কারের আয়োজন করা হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে সাফজীয় মেয়েদের প্রত্যেককে তিন লাখ টাকা করে পুরস্কার দেয়া হয়। দলের কোচিং স্টাফদের প্রত্যেককে এক লাখ করে টাকা দেয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফজয়ী কোচ জেমস বাটলার, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ব্যাংকটির চেয়ারম্যান এম এ কাশেম। মেয়েদের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরীসহ বাফুফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







