প্রবাস সংবাদ

বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের সঙ্গে কাজ করবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব

বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের সঙ্গে কাজ করবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব

পর্তুগালে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের কল্যাণ, দেশটির সমাজে তাদের একীভূতকরণ এবং বিভিন্ন সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে পর্তুগাল বাংলা প্রেসক্লাব।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এ আগ্রহের কথা জানান প্রেসক্লাবের নেতারা।

বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি-দাওয়া, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা সমস্যা নিয়ে আলোচনা হয়।

এ সময় রাষ্ট্রদূত পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন সমন্বিত উদ্যোগ নিয়েও আলোচনা করেন তিনি। পাশাপাশি প্রবাসী সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রদূত।

বৈঠকে দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন মিনিস্টার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, থার্ড সেক্রেটারি (পলিটিক্যাল অ্যান্ড কনস্যুলার) শাহেদ হোসেন এবং হেড অব চ্যান্সারি এস এম গোলাম সারওয়ার।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাসেল আহম্মেদ, সাবেক সভাপতি রনি মোহাম্মদ, সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ এবং সদস্য মহি উদ্দিন ও সাইফুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন নোটিসিয়াস বাংলার হেড অব মাল্টিমিডিয়া আর এ ইহসান।

 

 

 

 

বিষয়:পর্তুগাল বাংলা প্রেসক্লাব পর্তুগাল রাজধানী লিসবন বাংলাদেশি অভিবাসী রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…