অন্যান্য খেলা

আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নৌবাহিনী

আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নৌবাহিনী

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আয়োজিত আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬ শেষ হয়েছে। ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৪৩-৪০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার বানৌজা (বাংলাদেশ নৌবাহিনী জাহাজ) ঢাকায় পাঁচ দিনব্যাপী আয়োজিত এ বাস্কেটবল প্রতিযোগিতার ’সমাপনী দিবস ও পুরস্কার বিতরণী‘ অনুষ্ঠানের আয়ােজন করা  হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড়, সামরিক ও বেসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ১২ জন করে মোট ৩৬ জন খেলোয়াড় অংশ নেন। গত ৫ নভেম্বর বানৌজা ঢাকায় এ প্রতিযোগিতার শুরু হয়।

বিষয়:অ্যাডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর বানৌজা ঢাকা বাংলাদেশ বাস্কেটবল প্রতিযোগিতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…