ফুটবল

বাংলাদেশ শুধু সাফ জয়ের স্বপ্ন দেখছে, এশিয়ান কাপ নয় কেন?

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

বাংলাদেশ শুধু সাফ জয়ের স্বপ্ন দেখছে, এশিয়ান কাপ নয় কেন?

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ, গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ। জয়ে টেবিলে শীর্ষে থেকে সেমিতে যাওয়ার স্বপ্ন লাল-সবুজদের। এরপর চোখ শিরোপায়। ম্যাচের আগে শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি একটি প্রশ্ন ছুঁড়ে দিলেন। বললেন, সাফ জেতাই কেন বাংলাদেশের লক্ষ্য, এশিয়ান কাপ কেন নয়?

ঢাকা জাতীয় স্টেডিয়ামে বুধবার রাত ৮টায় গড়াবে ম্যাচ। ম্যাচ ঘিরে চলছে নানারকম আলোচনা। যার মূলে, শ্রীলঙ্কার কুয়েতি কোচ আবদুল্লাহ আল মুতাইরি। সংবাদ সম্মেলনে এশিয়ার দেশগুলোকে তিনি বলেছেন, ‘আমরা এশিয়ার দল। আমাদের গর্ব করার মতো অর্জন খুব বেশি নেই। জাপান বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেও যেতে পারে।’

‘অন্য দলগুলো বিশ্বকাপে যায়, হেরে আবার ফিরে আসে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, ভুটান, এই দেশগুলো যদি ফুটবলের উন্নয়নে মনোযোগ দেয়, সঠিক পরিকল্পনা করে এবং এশিয়ান কাপকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করে, তাহলে কেন পারবে না।’

আবদুল্লাহ আল মুতাইরি বাংলাদেশকে নিয়ে বলেছেন, ‘আমার মনে আছে, ১৯৮০ সালে বাংলাদেশ আমার দেশে এশিয়ান কাপ খেলেছিল। বাংলাদেশ আবার কেন এশিয়ান কাপে যেতে পারবে না? কেন বাংলাদেশের লক্ষ্য শুধু সাফ চ্যাম্পিয়নশিপ হবে?’

বাংলাদেশ ভুটানের বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচে জিতেছে। অন্যদিকে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ২-২ গোলে ড্র করেছে। সেমির টিকিট নিশ্চিত করে ফেলেছে থমাস ডুলির বাংলাদেশ। রাতে বাংলাদেশের ফলাফলের উপর নির্ভর করছে গ্রুপের অন্য কোন দেশটি হামজা-জামালদের সঙ্গী হয়ে সেরা চারে পৌঁছাবে।

বিষয়:আবদুল্লাহ আল মুতাইরি এশিয়ান কাপ বাংলাদেশ শ্রীলঙ্কা সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…