চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সফলতার যাত্রা কেবল শুরু: সালাউদ্দিন

রিয়াজুল ইসলাম শুভ রিয়াজুল ইসলাম শুভ
১২:৩১ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় সালাউদ্দিনের ট্রফি গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলাদেশ ফুটবলকে পরবর্তী ধাপে নিয়ে যেতে এভাবেই আপনাদের সহায়তা প্রয়োজন। আপনারা সবাই জানেন, আমাদের প্রধানমন্ত্রী একজন খেলাপ্রেমী মানুষ, ক্রীড়ামন্ত্রীও তাই। এটা কেবলই সফলতার শুরু। আমরা যদি একসঙ্গে থাকি, তবে এই ধরনের আরও অনেক সফলতা দেখতে পাব। আমার সবার সমর্থন প্রয়োজন। আপনারা সবাই যে কষ্ট করেছেন, সবাইকে ধন্যবাদ।’

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েদের দলকে নিয়ে বুধবার রাতে সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি, পরিকল্পনা ও আশার কথা এভাবেই তুলে ধরলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

চ্যাম্পিয়নদের বহন করা ছাদখোলা বাসটি মতিঝিলে বাফুফে ভবনে যখন পৌঁছায়, দুপুর গড়িয়ে সন্ধ্যা। চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা ভ্রমণ জ্যামের কারণে বেশ বিলম্বে শেষ হয়। বাস কাকলি, জাহাঙ্গীর গেট হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণী-তেজগাঁও-মৌচাক ঘুরে কাকরাইল আসে। সেখান থেকে ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর দিয়ে মতিঝিলে বাফুফে ভবনে যায়।

Banglabid

এরপর রাত পৌনে ৯টায় বহুল কাঙ্ক্ষিত সংবাদ সম্মেলন। সেখানে শিরোপাজয়ী কয়েকজন ফুটবলারসহ ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, কোচ গোলাম রব্বানি ছোটন, বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণসহ অনেকে হাজির ছিলেন।

বিমানবন্দর থেকে বাফুফে যাওয়ার পথে বাংলার বিজয়ী কন্যাদের দেখতে রাস্তার দু-ধারে ঢল নামে। হাততালি আর স্লোগানে স্লোগানে গলা চড়ানো সমর্থকদের ভিড় ঠেলে বাস এগিয়েছে। বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে প্রকম্পিত হয়েছে রাজপথ। সারাদেশের মানুষের এমন সাড়া পাওয়ার নেপথ্যে গণমাধ্যমের ভূমিকার কথাই বললেন সালাউদ্দিন।

‘মিডিয়ার সাংবাদিকরা আপনারা যে ইতিবাচক ভূমিকা পালন করেছেন, সেটার প্রমাণ হল আজকে সমুদ্রের মতো লোক আসা। আজ সবাই রাস্তায় মাত্র দুটো কারণে এসেছে। প্রথমত, বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়েছে। আরেকটা হল, মিডিয়া যে ভূমিকা পালন করেছে, সেজন্য মানুষ এবং দর্শক বাংলাদেশকে সমর্থন করতে বাধ্য হয়েছে।’

Reneta

‘আপনাদের সবসময় একটা কথা বলি। একটা জাতি নির্মাণে একজন কখনোই পারবে না। সবার সমর্থন লাগবে। দেশের ফুটবল দাঁড়াতে গেলে আপনার খেলোয়াড় লাগবে, কোচিং স্টাফ লাগবে। সরকারের সমর্থন লাগবে, জনগণের সমর্থন লাগবে, গণমাধ্যমের সমর্থন লাগবে। এই ৫টা জিনিস যখন এক করতে পারবেন, তখন বিজয়ী দেশ হতে পারবো। এক্ষেত্রে সরকার থেকে শুরু করে, খেলোয়াড়-কোচরা, আমরা অফিসে যারা আছি এবং মিডিয়া একসঙ্গে হওয়াতেই আমরা সফল হয়েছি। ভবিষ্যতেও আমাদের একটি উন্নত দেশ এবং উন্নত দল গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

চ্যাম্পিয়নশিপে ৫ ম্যাচে ৮ গোল করা বাংলাদেশ অধিনায়ক সাবিনা হয়েছেন আসরের সর্বাধিক গোলদাতা ও সেরা খেলোয়াড়। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এখন তিনি হয়ে উঠেছেন ফুটবলের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।

বাফুফে সভাপতি হিসেবে নয়, সাবেক ফুটবলার এবং অধিনায়ক হিসেবে সালাউদ্দিনের কাছে সাবিনার ব্যাপারে মূল্যায়ন জানতে চাইলে বললেন, ‘এক কথায় বলতে গেলে সে একজন গ্রেট খেলোয়াড়। সে বাংলাদেশে জন্ম নেয়া অন্যতম সেরা খেলোয়াড়।’

‘সে দারুণভাবে দলকে নেতৃত্ব দেয়। বাচ্চা মেয়েদের সুন্দরভাবে নার্সিং করে। নিজেও দারুণ খেলে, দলকেও নেতৃত্ব দেয়। কোচ ছোটন খুবই সৌভাগ্যবান যে সে সাবিনার মতো একজন খেলোয়াড় পেয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাদখোলা বাসছোটনবাফুফেলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ-২০২২সাবিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩৫ জন নিয়ে শুরু করে এখন ৭০: ছোটন

পরবর্তী

নিরাপদ বাসস্থান প্রতিটি নাগরিকের অধিকার: প্রধানমন্ত্রী

পরবর্তী

নিরাপদ বাসস্থান প্রতিটি নাগরিকের অধিকার: প্রধানমন্ত্রী

বাইডেন জাতিসংঘে বক্তৃতা দিচ্ছেন, বিশ্ব শান্তির জন্য আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রুশ হামলা জাতিসংঘের মূল নীতির নির্লজ্জ লঙ্ঘন: বাইডেন

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT