ফুলেল শুভেচ্ছায় বীরোচিত বরণ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা জিতের পর উল্লাসে মেতে উঠেছে, গলায় ফুলের মালা পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
মেয়েদের সাউথ এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে ফিরেছে বাংলাদেশ দল। বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে নেপাল থেকে দেশে পৌঁছান সাবিনা-সানজিদারা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসময় তাদের ফুলের মালা পরিয়ে স্বাগতম জানানো হয়।
এর আগে উড়োজাহাজের ভেতরেই কৃষ্ণা-তহুরাদের একদফা কেক কাটা হয়। জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেনের নেতৃত্বে কেক খাওয়া পর্ব চলে।
বাফুফেতে চ্যাম্পিয়ন কন্যাদের বরণ করবেন দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির প্রধান কাজী সালাউদ্দিন। ফটো সেশন হবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হবে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরা লাল-সবুজের দল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…









