চট্টগ্রাম

চট্টগ্রামে এস আলম গ্রুপের তেলের মিলের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামে এস আলম গ্রুপের তেলের মিলের আগুনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে এস আলম গ্রুপের তেলের মিলের আগুনের ভয়াবহ দৃশ্য, দ্রুত দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম গ্রুপের তেলের মিলে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

আজ (১২ এপ্রিল) শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে মইজ্জ্যারটেক এলাকায় এস আলম ভেজিটেবল অয়েল মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এই অগ্নিকাণ্ডে হতাহতেরও কোন খবর পাওয়া যায়নি।

কিছুদিন আগে একই প্রতিষ্ঠানের চিনির ‍গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো।

বিষয়:অগ্নিকাণ্ড আগুন এস আলম গ্রুপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…