চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালেবান এবং এইচটিএস’কে স্বীকৃতি দেয়ার পথে রাশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
তালেবান ও এইচটিএস সদস্যরা শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার সংসদ একটি নতুন আইন পাস করেছে যা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করার অনুমতি দেবে। এই পদক্ষেপ তালেবান এবং সিরিয়ার হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর মতো গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ১৭ ডিসেম্বর স্টেট ডুমায় অনুমোদিত এই আইন রাশিয়ার আদালতগুলোকে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা গোষ্ঠীগুলোকে নিষিদ্ধ তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষমতা দেবে। তালেবান ২০০৩ সালে এই তালিকায় যুক্ত হয়েছিল এবং ২০২০ সালে যুক্ত হওয়া এইচটিএস ও এই তালিকার অংশ। এইচটিএস সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের নেতৃত্ব দিয়েছে।

নতুন আইনে বলা হয়েছে, সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যে সব গোষ্ঠীকে রাশিয়ার সরকার ‘সন্ত্রাসী’ বলে নিষিদ্ধ ঘোষণা করেছিল, কিছু ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে তা তুলে নেওয়া হবে। নতুন আইন বলে আদালতের হাতে থাকবে সেই ক্ষমতা।

আফগানিস্তানে তালেবান সরকারকে এখনও কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থান নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। তবে রাশিয়া ধীরে ধীরে তাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জুলাইয়ে তালেবানকে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে মিত্র হিসেবে উল্লেখ করেছিলেন। রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ চেচনিয়া অঞ্চলের নেতা রমজান কাদিরভও সম্প্রতি সিরিয়ার এইচটিএসকে নিষিদ্ধ তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর রাশিয়া সেখানে স্থিতিশীলতা বজায় রাখতে এবং ভূমধ্যসাগরে তার কৌশলগত সামরিক ঘাঁটিগুলোর ব্যবহার নিশ্চিত করতে নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। ক্রেমলিন নিশ্চিত করেছে যে তারা সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে।

নতুন আইনটি রাশিয়ার ভূ-রাজনৈতিক কৌশলগুলোর একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে। এটি শুধু সন্ত্রাস দমন নয়, বরং মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় মস্কোর কৌশলগত অবস্থান শক্তিশালী করার প্রয়াস বলেও বিশ্লেষকরা মনে করছেন।

ট্যাগ: এইচটিএসতালেবানরাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজয় দিবস কাবাডি শুরু হচ্ছে বৃহস্পতিবার

পরবর্তী

৩০ বর্ষীকে অভিষেকের জন্য ডেকে দল ঘোষণা প্রোটিয়াদের

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে শুভাগত হোমের সঙ্গে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ বর্ষীকে অভিষেকের জন্য ডেকে দল ঘোষণা প্রোটিয়াদের

ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেট্রোর টানা ছয় জয়

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT