আন্তর্জাতিক

ইউক্রেন সেনাদের অগ্রসর হওয়ার দাবি অস্বীকার করেছে রাশিয়া

বিধ্বস্ত ভবন ও ধ্বংসপ্রাপ্ত শহর, ইউক্রেনের যুদ্ধের প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের যুদ্ধের কারণে ধ্বংসপ্রাপ্ত শহর, ক্ষতিগ্রস্ত ভবন ও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার কয়েকটি সামরিক দল দাবি করে, পূর্ব ইউক্রেন অঞ্চলে সামনের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেন সেনারা এবং এর বিপরীতে পিছু হটছে রাশিয়ান বাহিনী। তবে সম্প্রতি এমন দাবি অস্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবিসি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাশিয়ান সামরিক ব্লগাররা জানায়, ইউক্রেন সেনাবাহিনীর দল পূর্ব ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেসরকারি সেনা দল ওয়াগনার গ্রুপের প্রধান জানিয়েছেন, রাশিয়ান সৈন্যরা বাখমুতের আশেপাশে তাদের অবস্থান ত্যাগ করছে।

এধরনের কয়েকটি তথ্য প্রকাশের পর একটি বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় জানায়, সম্মুখভাগের নিয়ন্ত্রণ তাদের কাছেই আছে। যুদ্ধের সম্মুখভাগের কয়েকটি দিক থেকে ইউক্রেন বাহিনীর আক্রমণ নিয়ে ব্যক্তিগত ঘোষণার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এছাড়াও বিশেষ সামরিক অভিযান অঞ্চলের সাধারণ পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে তারা।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন রাশিয়াকে পাল্টা আক্রমণ শুরু করার সময় এখনও আসেনি। এদিকে ইউক্রেনকে লং-রেঞ্জ মিসাইল দিয়ে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।

বিষয়:ইউক্রেন ইউক্রেন আগ্রাসন ইউক্রেন-রাশিয়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ভ্লাদিমির পুতিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…