চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেও লাভ হল না রাশিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়াকে একঘরে করেছে ফিফা। তাতে বিশ্বকাপ বাছাইপর্বেই আটকে যেতে হয়েছে রাশিয়াকে। পরে উয়েফাও একই পথে হাঁটলে কপাল পোড়ে রাশান ফুটবল ক্লাবগুলোর। চ্যাম্পিয়ন্স লিগসহ বাদ পড়তে হয়েছে অন্য প্রতিযোগিতা থেকেও। সেসব নিষেধাজ্ঞা তুলে নিতে আপিল করেছিল দেশটি। তা আমলে না নিয়ে প্রত্যাখ্যান করেছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)।

শুক্রবার ফিফা-উয়েফার নেয়া সিদ্ধান্তগুলোকে সমর্থন জানিয়ে এমন রায় দিয়েছে সিএএস। তাতে ২০২২-২৩ মৌসুমে হতে চলা চ্যাম্পিয়ন্স লিগে আর খেলার সুযোগ থাকল না রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গের। ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ থেকেও বাদ পড়তে হয়েছে রুশ মেয়েদের।

‘আমাদের প্যানেল এটিকে দুর্ভাগ্যজনক মনে করে। ইউক্রেনে বর্তমান সামরিক অভিযান, যার জন্য রাশিয়ান ফুটবল দল, ক্লাব এবং খেলোয়াড়দের নিজেদের কোনো দায়বদ্ধতা নেই। ফিফা এবং উয়েফার সিদ্ধান্তের কারণে, রাশিয়ান ফুটবলের উপর এমন বিরূপ প্রভাব পড়েছে। কিন্তু প্যানেলের দৃষ্টিতে এই প্রভাবগুলো ছিল, বাকি বিশ্বের ফুটবল ইভেন্টগুলোর নিরাপদ এবং সুশৃঙ্খল পরিচালনার প্রয়োজনীয়তা স্বরূপ।’ সিএএস রায়ে উল্লেখ্য করেছে।

Banglabid

এমন সিদ্ধান্তের ফলে জাতীয় চ্যাম্পিয়ন জেনিত সেন্ট পিটার্সবার্গকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব না খেলেই বাদ পড়তে হচ্ছে। অন্যদিকে সোমবার চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় বাছাইপর্বের ড্র থেকে বাদ পড়বে আরেক দল সোচি। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতা থেকে রুশ ক্রীড়াবিদদের বাদ দেয়া হয়েছে একই কারণেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনচ্যাম্পিয়ন্স লিগফিফারাশিয়ালিড স্পোর্টসসিএএস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT