চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে হামলা জোরদার, নিহত ১৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ণ ০৫, এপ্রিল ২০২৬
- সেমি লিড, পরিবেশ
A A

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৫ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। দেশটির বিভিন্ন অঞ্চলে চালানো এই হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

শনিবার (৪ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময়ে ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক চলছিল।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ অঞ্চলে রুশ হামলায় অন্তত চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, খারকিভ শহরসহ আশপাশের ১১টি এলাকা এ হামলার শিকার হয়। একই অঞ্চলের ‘সুমি’ এলাকায় ড্রোন হামলায় একটি ভবনে আঘাত হানলে অন্তত ১১ জন আহত হন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে।

Banglabid

দক্ষিণ-পূর্বাঞ্চলের নিকোপোল শহরে একটি বাজারে ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং ২৫ জন আহত হন। এছাড়া পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলে পৃথক হামলায় আরও ছয়জন নিহত এবং ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাশিয়ার ছোড়া ২৮৬টি ড্রোনের মধ্যে ২৬০টি ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে।

তবে কিছু ড্রোন বিভিন্ন স্থাপনায় আঘাত হানে এবং অন্তত ছয়টি স্থানে ধ্বংসাবশেষ পড়ে। অন্যদিকে পাল্টা হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলের রোস্তভ অঞ্চল-এ অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। গভর্নর ইউরি স্লিউসার জানান, টাগানরগ শহরে একটি বাণিজ্যিক স্থাপনায় আগুন লাগে এবং কয়েকজন গুরুতর আহত হন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একাধিক বৈঠক হলেও পূর্ব ইউক্রেনের ভূখণ্ড নিয়ে মতবিরোধের কারণে কোনো অগ্রগতি হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT